নয়নতারার গুরুত্ব কম, বিতর্কে মুখ খুললেন শাহরুখ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পিএম

অভিনয়ে ইতোমধ্যে দর্শকের হৃদয় ছুঁয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। রজনীকান্ত, কমল হাসন, নাগার্জুনের মতো নামকরা তারকাদের রাজত্বে ‘সুপারস্টার’ তকমা অর্জন করেছেন তিনিও। দক্ষিণে নিজের অবস্থান শক্ত করে সম্প্রতি ‌‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই তাঁর নায়ক ‌‘বলিউড বাদশা’ শাহরুখ খান। এ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকা সত্ত্বেও শাহরুখ-নয়নতারার রসায়ন নজর কেড়েছে দর্শকের।

তবে সিনেমাটি মুক্তির পরে নিজ চরিত্রের স্ক্রিন টাইমে বেজায় অসন্তুষ্ট নয়নতারা। এমনকি, তাঁর চরিত্রটি যথার্থ গুরুত্ব না দেওয়ার জন্য পরিচালকের ওপর বেশ চটেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বলিউডে আর কোনো ছবিতেও কাজ করতে চান না তিনি। নয়নতারার এই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুলেছেন স্বয়ং শাহরুখ খান।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের উদ্দেশে এক অনুরাগী লেখেন, ছবিটিতে তাঁর ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুব পছন্দ হয়েছে। শুধু তাই-ই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটারও প্রশংসা করেছেন ওই অনুরাগী। তাঁকে উত্তর দিতে গিয়েই শাহরুখ বললেন, ‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভাল লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’

তবে কি নয়নতারার অভিমান ভাঙানোর উদ্দেশ্যেই সমাজমাধ্যমের পাতায় তাঁর ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ? তেমনটাই অনুমান করছে নেটিজেনরা।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর প্রধান মুখ শাহরুখ হলেও গোটা ছবিজুড়ে অভিনেত্রীদেরই রমরমা। নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তারকা অভিনেত্রীরা তো আছেনই। পাশাপাশি সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জিতা ভট্টাচার্যের মতো অভিনেত্রীরাও চুটিয়ে কাজ করেছেন। এদিকে নয়নতারার অভিযোগ, ছবিতে তাঁকে ও তাঁর চরিত্রকে উপেক্ষা করা হয়েছে। বরং বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তাঁর চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন বলে মনে করেন অভিনেত্রী।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর