প্রেমিকা ফাতিমার সঙ্গে আমির খানের নতুন প্রজেক্ট

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম

প্রায় বছর দেড়েকের বিরতি ভেঙে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আগামী জানুয়ারিতেই ‘সিতারে জামিন পার’ নামে নতুন একটি ছবির শুটিংয়ে নামছেন। শোনা যাচ্ছে এছাড়াও বেশ কিছু সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছেন তিনি। তার মধ্যে একটিতে থাকছেন তাঁর চর্চিত প্রেমিকা ফাতিমা সানা শেখ। খবর পিঙ্কভিলার।

বলিউডের অন্দরমহলে শোনা যাচ্ছে, আমিরের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা। কমেডি ড্রামা ঘরানার এই ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। ফাতিমার সঙ্গে একাধিক নামী অভিনয়শিল্পীকেও দেখা যাবে ছবিটিতে।

ঘনিষ্ঠ সূত্রে পিঙ্কভিলা জানিয়েছে, আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘লাল সিং চাড্ডা’র নির্মাতা অদ্বৈত চন্দনকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজেক্টে। এই মাসের শুরুর দিকেই অভিনেতাকে চিত্রনাট্য শোনানো হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অদ্বৈত। আগামী বছরের শুরুর দিকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

এর আগে মালয়ালম সিনেমা ‘জয় জয় জয় জয় হে’র হিন্দি সংস্করণের জন্য ফাতিমাকে নিয়েছিলেন আমির। তবে সেই প্রজেক্টের কাজ পরে আর এগোয়নি। এরপর অদ্বৈত চন্দন এই চিত্রনাট্য তৈরি করেন, যা আমির ও ফাতিমা দুজনেরই খুব পছন্দ হয়েছে। পরিচালত নিত্যা মেহরার ওয়েব সিরিজের কাজ সেরেই নতুন ছবির কাজ শুরু করবেন ফাতিমা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ধক ধক’। আসছে ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ ছবিতেও দেখা যাবে তাঁকে। এরপর ২০২৪ সালের মার্চে আসছে অনুরাগ বসুর পরিচালনায় ফাতিমা অভিনীত ‘মেট্রো... ইন দিনো’।

প্রসঙ্গত, আমিরের সঙ্গে ‘দঙ্গল’কন্যা ফাতিমা সানা শেখের সম্পর্কের কথা অনেক দিন ধরেই চর্চিত বলিউডে। কখনো কখনো শোনা যাচ্ছে অভিনেত্রীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন মিস্টার পারফেক্টশনিস্ট।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর