বচ্চন পরিবারের নাতবউ হচ্ছেন সুহানা? ভাইরাল তাঁদের ভিডিও

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দুই স্টারকিড পর্দার বাইরেও বেশ চর্চিত। বছর খানেক হলো তাঁদের প্রেমের গুঞ্জন। হিন্দুস্তান টাইমসের মতে, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’র সেটেই নাকি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তাঁরা।

শুধু পর্দায় নয়, বাস্তবেও জমজমাট আর্চি আর ভেরোনিকার প্রেম। গত বছর কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। যা জুটির প্রেম চর্চার আগুনকে উসকে দেয়। তারপর সময় যত গড়িয়েছে এই আলোচনা আরও জোরদার হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে পাওয়া গেল প্রেমিক জুটিকে। দিওয়ালি নামের সেই পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙের ব্লাউজে ধরা দেন গৌরী-কন্যা। কালো রঙা কুর্তায় ট্র্যাডিশনাল লুকেই হাজির অগস্ত্য। সুহানার কতটা খেয়াল রাখেন তাঁর চর্চিত প্রেমিক, তাঁর প্রমাণ মিলল সোশ্যালে ছড়িয়ে পড়া এই ভিডিও থেকে।

এতে দেখা যায়, পার্টি শেষে বেরিয়ে যাচ্ছেন সুহানা। আর তাঁকে গাড়িতে তুলে দিচ্ছেন অগস্ত্য। সুহানার গাড়ির দরজাও নিজের হাতে বন্ধ করেন বচ্চনকন্যা শ্বেতার একমাত্র পুত্র। এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, শ্বেতার পুত্রের নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। 

জানা যায়, গত ডিসেম্বরে ‘দ্য আর্চিস’র শুটিং হয়েছে। জোয়া আখতারের এই ছবির সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা দিচ্ছেন আরও এক স্টার কিড, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। আগামী মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর