কলকাতায় যাচ্ছেন সালমান, ‘না’ অমিতাভ-শাহরুখের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম

আবারও তারকাদের মেলা বসছে প্রাসাদের নগরী কলকাতায়। ডিসেম্বরেই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। এবার হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে যাচ্ছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। উপস্থিত থাকবেন জয়া বচ্চন। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য মতে, বাংলা প্যানোরমা প্রতিযোগিতার সেকশনে এবার জায়গা করে নিয়েছে ৭টি বাংলা ছবি। একগুচ্ছ নতুন পরিচালকের ছবি এই সেকশনের অংশ। ‘মন পতঙ্গ’, ‘বনবিবি’, ‘বিজয়ার পরে’, ‘আবার আসিবো আগুন’, ‘মাতৃপক্ষ’, ‘অনা’—এই ছবিগুলো দেখানো হবে। পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জন্য এ বছরটা বেশ ভালোই কেটেছে। ‘কালকক্ষ’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতার পর তাঁদের নতুন ছবি ‘মন পতঙ্গ’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২৯তম কেআইএফএফ-এ বাংলা প্যানোরামা বিভাগে। এরপর পরিচালক অভিজিত শ্রীদাসের ‘বিজয়ার পরে’, যেখানে অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি প্রমুখ। দুর্গাপূজার সময় প্রেম, পারিবারিক বন্ধন, পুনর্মিলনের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

মজার বিষয় হল, এ বছর বাংলা প্যানোরামা বিভাগে যে সাতটি ছবি প্রতিদ্বন্দ্বিতা করবে, তার মধ্যে দু’টি স্বস্তিকার। নবাগত রাজেশ রায়ের পরিচালনায় তাঁর ছবি ‘মাতৃপক্ষ’ ও ‘দুর্গাপূজার বিরুদ্ধে’। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা জানিয়েছেন, কেন তিনি নতুন পরিচালকদের ছবিতে কাজ করেন। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭টি বাংলা ছবি রয়েছে, সবই প্রথমবার ও নতুন পরিচালকদের দ্বারা পরিচালিত। স্বস্তিকা বলেন, ‘‘বছরের পর বছর ধরে মানুষ আমাকে প্রশ্ন করেছে, ‘কেন আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করা বেছে নিই? হ্যাঁ, অনেক বাধা আছে, অনেক পরিশ্রম আছে আর তারপরই এমন চমকপ্রদ ফল! ৭টি চলচ্চিত্রের মধ্যে ২টি আমার, প্রথমবারের পরিচালকদের দ্বারা পরিচালিত ।’’ 

২৯তম কেআইএফএফ অভিনেত্রী পার্নো মিত্রর জন্যও সুখবর নিয়ে এসেছে। তাঁর ছবি 'বনবিবি'ও প্রতিযোগিতামূলক বিভাগের অংশ। রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবিটি। সুন্দরবনের জেলে ও মৌয়ালদের কাছে প্রবাদতুল্য এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়াল সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁরা বনবিবিকে মানেন সুরক্ষা দেবী হিসেবে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। 

তরুণ পরিচালক অমর্ত্য সিনহার ছবি 'অসম্পূর্ণ'ও এই তালিকায় জায়গা করে নিয়েছে। তারপর, দেবপ্রতিম দাশগুপ্তের 'আবার আসিবো আগুনে', আনিসুলের 'আওনাথ'।

প্রসঙ্গত, আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর বসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) ২৯তম আসর।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর