‘অ্যানিমেল’ ট্রেলার মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে সঞ্জয় দত্ত!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:১১ পিএম

মুক্তি পেয়েছে রণবীর কাপুরের বহুল আলোচিত ‘অ্যানিমেল’ ছবির ট্রেলার। রণবীরের লুক আর অভিনয় নিয়েই চলছে আলোচনা। কিন্তু তাকে ছাপিয়ে ‘ট্রেন্ডিংয়ে’ চলে এসেছেন সঞ্জয় দত্ত!

ভাবছেন ছবিতে সঞ্জুবাবাও আছেন নাকি! নির্দ্বিধায় বলা যায়, ‘না’।

ব্যাপারটা একটু সবিস্তারে বলা যাক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মুক্তি পেয়েছে রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’র ট্রেলার। চারদিকে হইচই। ট্রেলারেই ইঙ্গিত রয়েছে, এই ছবি বড়সড় চমক দিতে চলেছে।

তবে এখানেই গল্পে টুইস্ট। কথা ছিল রণবীরের ট্রেন্ডিং হওয়ার, কিন্তু  হুটহাট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সঞ্জয় দত্ত!

কারণ ট্রেলারে দেখে অনেকেরই মনে পড়ে গেছে সঞ্জয়ের কথা। বছর কয়েক আগে এই তারকার বায়োপিকে অভিনয় করেছিলেন রণবীর। নাম ‘সঞ্জু’।

ভক্তদের মজার পোস্টনেটপাড়ায় মজার দাবি উঠেছে, অনেকের মতে ছবিতে রণবীরের লুক, অনেকটাই ‘সঞ্জু’র মতো। বেশ কিছু দৃশ্য যেন ‘সঞ্জু’ ছবি থেকে ধার করা। নেটিজেনদের একাংশ রটিয়ে দিয়েছেন, ‘অ্যানিমেল’ আসলে ‘সঞ্জু’র বাতিল হওয়া দৃশ্য দিয়ে তৈরি!

না, হাসাবেন না। হাসার আগে দেখে নিতে পারে কিছু ভক্তের সাবুতসহ পোস্ট।

এদিকে, সম্প্রতি ছবিটি ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের তরফে ‘এ’ সার্টিফিকেট পায় ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিমেল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‌‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর