বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিম্যাল’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

আবারও বাংলাদেশে আসছে বলিউড ছবি। আমদানি প্রক্রিয়ায় এবার মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। বাংলাদেশে এটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস।

এরইমধ্যে তথ্য মন্ত্রণালয় ‘অ্যানিম্যাল’ সিনেমাটিকে মুক্তির অনুমতিও দিয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।

আজ ২৯ নভেম্বর সকালে তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, “গতকাল মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আশা করছি আজ-কালের মধ্যেই সেন্সর পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।”

‘অ্যানিম্যাল’ নিয়ে ভারতে বেশ হইচই চলছে। ট্রেলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। নায়ক রণবীরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত ও সমালোচকরা।

অন্যদিকে, টিজার আর ট্রেলারে ধামাকার ইঙ্গিত দিয়েছিল বলিউড তারকা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। আর সেটাই যেন সত্যি হয়েছে। 

স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট বলছে, ছবিটি ইতিমধ্যেই ভারতীয় বাজারে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এই ছবির ৬,০৩৬টি শো জুড়ে মোট ২,০৯,৯৮৬টি টিকিট বিক্রি হয়েছে। যা থেকে আয় হয়েছে ৬.৪২ কোটি রুপি। 

আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিম্যাল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‌‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানা।

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর