বাংলাদেশে আসছে শাহরুখের ‘ডানকি’?

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’। অন্যান্য দেশের মতো সিনেমা দুটি এখানেও বেশ ভালো ব্যবসা করে। এই ধারাবাহিকতায় এবার ২১ ডিসেম্বর বাংলাদেশে আসছে শাহরুখের ‌‘ডানকি’। যদিও এখনও চূড়ান্ত নয়, তবে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘‘‘ডানকি’ মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। আমরা চেষ্টা করছি সিনেমাটি আনার। তবে এখনও চূড়ান্ত নয়। আপাতত ‘মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে, সেটি নিয়েই ব্যস্ততা।’’

এদিকে, আজ বুধবার মুম্বাই যাওয়ার কথা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’-এর কর্ণধার অনন্য মামুনের। ‘ডানকি’ আনার উদ্দেশ্যই তাঁর এই ভ্রমণ। 

কিবরিয়া লিপু আরও বলেন, ‘‘সব ঠিক থাকলে হয়তো আগামী রোববারই ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চাই।’’

বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘ডানকি’। ছবিটিতে তাঁর চরিত্রের নাম হার্ডি। এই হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে সিনেমাটির কাহিনি। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।

প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

এদিকে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিম্যাল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর