চলচ্চিত্র অ্যানিম্যাল

বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ববি দেওল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’ নিয়ে নানা মুনির নানা মত। কারও ভীষণ পছন্দ হয়েছে। কারও আবার কিছু দৃশ্য নিয়ে প্রবল আপত্তি। বহু বিতর্কিত বিষয় উঠে এসেছে ছবি থেকে। এর মধ্যে স্বল্প সময়ে হাজির হওয়া ববি দেওলের বেশ কিছু দৃশ্য প্রশ্ন তুলেছে। 

ছবিতে এক দৃশ্যে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই ভাইয়ের মৃত্যুর খবর পায় ববি অভিনীত চরিত্রটি। সেই খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানের মাঝেই একজনকে কুপিয়ে খুন করে সে। তারপর রক্তমাখা চোখমুখ নিয়ে এক ঘর অতিথির মাঝেই নিজের সদ্যবিবাহিতা স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয় সে। ছবি দেখলে বুঝতে অসুবিধা হয় না যে, এই ঘটনা আদৌতে বৈবাহিক ধর্ষণেরই সমতুল্য। 

ওই দৃশ্যের নিন্দা করে ইতিমধ্যেই সরব হয়েছেন বহু সিনেসমালোচক। তবে তাঁদের কথায় কান দিতে নারাজ ববি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমালোচকদের একহাত নিয়েছেন ববি।

বলেন, ‘ছবির সমালোচনা করা অত্যন্ত বেকার একটা কাজ। এতে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না।’

ববির দাবি, তিনি তাঁর চরিত্রকে খলনায়ক হিসেবে দেখেনই না। বরং, তাঁর কাছে তার অভিনীত চরিত্রটি আদৌতে প্রেমিকসুলভ। 

ববির কথায়, ‘আমি তো ওই দৃশ্যের মাধ্যমে কোনও কিছুর প্রচার করছি না। হ্যাঁ, চরিত্রটার জন্য ওই দৃশ্যের প্রয়োজন ছিল। না হলে এত কম সময়ে কী করে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা সম্ভব?’

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে নব্বইয়ের দশকের জনপ্রিয় এ তারকা বলেন, ‘যখন থেকে নিজের চরিত্রটা সম্পর্কে শুনেছি, আমি জানতাম চরিত্রটাকে নিয়ে অনেক কিছু করতে পারি আমি।’

গোটা ছবিতে ববি নির্বাক। তা সত্ত্বেও শুধুমাত্র মুখের অভিব্যক্তির সাহায্যে সবটা ফুটিয়ে তোলা মুখের কথা নয়! ববি পেরেছেন।

তাঁর কথায়, ‘কথা না বলার কারণে আমার মধ্যে অদ্ভুত এক শক্তিও ফুটে উঠেছিল। আর তা ছাড়া আমি তো অভিনয় করছিলাম। মনের ভিতরে কোনও বাধা ছিল না।’ তিনি যোগ করেন, ‘এমন একজনের চরিত্রে অভিনয় করেছি যিনি শয়তান, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’

তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছেন ববি। দীর্ঘ দিন কাজ পাননি ববি দেওল। অ্যানিম্যালের সাফল্য তাঁর জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। একের পর কাজ আসছে এই মুহূর্তে। ‘লর্ড ববি’ রয়েছেন সপ্তম স্বর্গে।

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। বক্স অফিসে তরতরিয়ে ব্যবসা বাড়ছে এই ছবির। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বর্তমানে এটি বাংলাদেশের সিনেমা হলেও চলছে। 

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর