মেয়েকে নিয়ে প্রথমবার সামনে এলেন রণবীর-আলিয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

গত বছর কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। তবে এতদিন ধরে নিজেদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি আলিয়া-রণবীর দম্পতি। বিমানবন্দর কিংবা কোথাও যাওয়ার সময়ও মেয়ের মুখ সবসময় ঢেকে রেখেছেন তাঁরা। এবার বড়দিনে ভক্তদের সামনে প্রথমবার মেয়েকে নিয়ে দাঁড়ালেন এই তারকা দম্পতি। 

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে রাহাকে কোলে নিয়ে পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিচ্ছেন রণবীর। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া। 

কাপুর পরিবারে বড়দিনে বরাবরই জমকালো আয়োজন করা হয়। থাকে লাঞ্চ পার্টি। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে। এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া। নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সেই মুহূর্তে কিছুতেই কোলছাড়া হতে চায় না সে। রণবীরের কোলে উঠে পড়ে আবারও।

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ নভেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন রণবীর-আলিয়া। মাঝেমধ্যে মেয়ের ছবি পোস্ট করলেও কখনোই তাকে স্পষ্ট দেখা যায়নি। এবার ক্রিসমাসে প্রথমবার সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাহাকে। রণবীর তাঁর কণ্ঠার হাড়ে (কলার বোন) মেয়ে রাহার নাম ট্যাটুও করিয়েছেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর