ঐশ্বরিয়ার নাম নেই, বিতর্কের মুখে ভুল শুধরে নিল কান কর্তৃপক্ষ

আপডেট : ১৮ মে ২০২৪, ১২:২৫ পিএম

দীর্ঘদিন ধরেই নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার (১৬ মে) নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ ছবির প্রদর্শনীর দিনে লালগালিচায় দেখা গেছে অভিনেত্রীকে। তাঁর পরনে ছিল একটি কালো গাউন।

ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি শেন পিককের নকশা করা ওই পোশাকে বুকজুড়ে সোনালি ‘জ্যামিতিক’ কারুকাজ। কাঁধ থেকে মাটিছোঁয়া ‘ট্রেন’-টি ছিল ঘিয়ে রঙের। পুরো গাউনজুড়ে সোনালি রঙের ছোট-বড় অজস্র প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। উৎসবের তৃতীয় দিনে এমন মোহময়ী রূপেই দ্যুতি ছড়ালেন তিনি। পরবর্তী সময়ে ব্লু গাউনেও দেখা গেছে তাঁকে। কিন্তু বিপত্তি অন্যত্র! 

দর্শকের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন ঐশ্বরিয়া। ছবি: রয়টার্স

সমাজমাধ্যমে ওই বিভাগের যে ছবিগুলো উৎসব কর্তৃপক্ষ পোস্ট করেছেন, সেখানে ঐশ্বরিয়ার নাম উল্লেখ করা হয়নি। তাঁর সমাজমাধ্যমের হ্যান্ডলকেও ট্যাগ করা হয়নি। বিষয়টি নজরে আসতেই চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। ওই পোস্টের নিচে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। 

একজন লেখেন, ‌‘আপনারা ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম উল্লেখ করলেন না, যিনি কিনা গ্রেটা গারউইগের আগে থেকে কানে যাচ্ছেন!’ যোগ করে এই অনুরাহী আরও লেখেন, ‘পশ্চিমীরা ভারতীয়দের প্রতি যে বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করেন, তা দেখে আমি অবাক।’ 

আরেকজন ঐশ্বরিয়ার অ্যাকাউন্ট ট্যাগ করে লেখেন, ‘তাঁর নাম উল্লেখ করা হয়নি কেন?’ আবার একজনের ভাষ্য, ‘কানের রানী শুধুই ঐশ্বরিয়া।’

উৎসব কর্তৃপক্ষের এই বিতর্কিত আচরণে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই অসম্মানের নেপথ্যে কী উদ্দেশ্য। এখনও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়রা যে অনেকাংশেই উপেক্ষিত, সে কথাই সমাজমাধ্যমে উঠে এসেছে। 

নীল গাউনেও দ্যুতি ছড়িয়েছেন ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত

সম্প্রতি মেট গালায় সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু নেটাগরিকদের একাংশের মতে, বিদেশি সংবাদমাধ্যম আলিয়াকে নিয়ে সেভাবে কোনো উৎসাহ দেখায়নি। এমনকি তাঁকে দীপিকা পাড়ুকোন বলে উপস্থিত সংবাদমাধ্যমের একাংশ ভুল করে বসেন। অনেকের মতে, ঐশ্বরিয়ার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়দের প্রতি পাশ্চাত্যের উপেক্ষাই যেন আরও একবার প্রমাণিত হলো!

যদিও এসব সমালোচনা শুরু হতেই উৎসব কর্তৃপক্ষ দ্রুত ভুল শুধরে নেন। তাঁরা ওই পোস্টে ‘ঐশ্বরিয়া রাই’ লেখেন এবং অভিনেত্রীর অ্যাকাউন্টকেও ট্যাগ করেন। 

প্রসঙ্গত, বিগত ২০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন ঐশ্বরিয়া। একটি প্রসাধনী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবেও তিনি সেখানে অংশ নেন। শুক্রবারও প্লাস্টার করা হাত নিয়ে কানের লালগালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। এ সময় তাঁর ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ জুরি পুরস্কার জিতল অস্ট্রিয়ান নির্মাতা সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। সিনেমাটির গল্প এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে, যারা কিনা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে।...
কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন বা স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড (বিশেষ স্বীকৃতি পুরস্কার) জিতেছে নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশের জন্য যা এক ঐতিহাসিক...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। প্রথমবারের মতো মর্যাদাকর এই চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের কোনো সিনেমা। স্বল্পদৈর্ঘ্য বিভাগে চলচ্চিত্রটি...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। তারাজ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর ছিল টানা ১২ দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশ সময় রোববার (২৪ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হলো...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর