ক্যাটরিনার প্রেগন্যান্সির সেই খবরে মুখ খুললেন ভিকি

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:২৩ পিএম

বিগত বেশ কিছু সময় ধরেই বেশ কথার চালাচালি—মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। তিনি নাকি গর্ভবতী! ক্যাট-ভিকির লন্ডনের ছবি ভাইরাল হওয়ার পর এই গুজব রটে যায়। তারপর সম্প্রতি অনন্ত রাধিকার বিয়েতেও একটি লাল শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী। সেখানে নাকি তাঁর বেবি বাম্প দেখা গেছে বলে ‘দাবি’ করেন অনেকেই। এবার এই সমস্ত চর্চায় পানি ঢেলে দিয়েছেন নায়িকার স্বামী অভিনেতা ভিকি কৌশল!

ভিকি বর্তমানে ‘ব্যাড নিউজ’ ছবির প্রচারে ব্যস্ত। সেখানেই তিনি মুখ খুললেন ক্যাটরিনা কাইফ গর্ভবতী কিনা, সেই বিষয় নিয়ে। জানালেন আপাতত যা যা রটেছে এ ব্যাপারে সবটাই গুজব। কিছুই সত্য নয়।

কবে তিনি গুড নিউজ (সুসংবাদ) শোনাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘গুড নিউজের কথা বললেন, সেটা যখন হবে ঠিক শেয়ার করব। কিন্তু ততক্ষণে যা যা খবর রটেছে জানবেন তাতে সত্যতা নেই। সবটাই অনুমান।’

ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল ও তৃপ্তি দিমরিকে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর