ভারতের প্রথম এআই-নির্ভর সিনেমা ‘নাইশা’, মুক্তি কবে?

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ধারবাহিকতায় চলতি বছরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই-নির্ভর চলচ্চিত্র ‘নাইশা’। আগামী মে মাসে সিনেমা হলে মুক্তি পাবে এটি।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিবেক আঁচলিয়া। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভার্চ্যুয়াল তারকা নাইশা বোস ও জৈন কাপুর। 

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দেখা যায়, মিজো বংশোদ্ভূত বাঙালি চরিত্রে অভিনয় করেছেন নাইশা এবং স্ট্যান্ডআপ কমেডিয়ান, র‍্যাপার ও সাঁতারুর ভূমিকায় রয়েছেন জৈন। এক পর্যায়ে তাদের পরিচয় হয়। জৈনর প্রেমে পড়ে নাইশা। তবে নাইশাকে ফিরিয়ে দেয় জৈন, কারণ সে প্রেমে বিশ্বাস করে না। অবশেষে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরে নাইশা একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করে। এরপরে দুজনের মধ্যে কী ঘটে, তা ঘিরেই এগিয়েছে ছবিটির গল্প।

সিনেমাটির অন্য একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনাল ‘রাজমা চাওয়াল’র সহ-লেখক এবং জিও হটস্টারে ‘টিকদাম’ পরিচালনা করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন বিবেক আঁচলিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন সিনেমাটি এক মাইলফলক বলে মনে করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে এই নির্মাতা বলেন, ‘নাইশা-এর মাধ্যমে আমরা মানুষের গল্প বলার শক্তি ও ভারতীয় সংগীতকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্ময়কর প্রযুক্তির সঙ্গে মিশিয়ে এমনভাবে গল্পটি তৈরি করেছি, যেন সেটি অনেক দর্শকের কাছে আবেদনময়ী করে তোলে। প্রযুক্তির মাধ্যমে সিনেমা ও ডিজিটাল বিনোদন এগিয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ নতুন অগ্রযাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সীমানা ছাড়িয়ে গেছে, যা একসময় অসম্ভব ছিল তা বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম।’

অন্যদিকে, নাইশা-তে সংগীতের অসাধারণ পরিবেশনাও দেখা যাবে, যেখানে বিখ্যাত শিল্পীদের অবদান রয়েছে। এতে ‘মনমানিয়া’ ও ‘রুহানিয়া’ নামের দুটি গান গেয়েছেন মধুবতী বাগচী, যেগুলোর সুর করেছেন ‘আন্ধাধুন’খ্যাত সুরকার ড্যানিয়েল বি জর্জ। এ ছাড়া ‘চিটার সাইয়ান’ ও ‘জানে কাহা’ শিরোনামের গান ‍দুটির সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্রতিজ্যোতি ঘোষ ও উজ্জ্বল কাশ্যপ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর