কাশ্মীরে সন্ত্রাসী হামলা, বলিউড তারকাদের শোকপ্রকাশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পাহেলগামে এই সন্ত্রাসী হামলা হয়েছে। এতে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। 

একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ ক’জন তারকা শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হামলাকারীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা। 

সঞ্জয় দত্ত, জাহ্নবী কাপুর ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত সামাজিকমাধ্যমের এক পোস্টে অভিনেতা অক্ষয় কুমার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পাহেলগামে ট্যুরিস্টদের ওপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

 

জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘পাহেলগাম কেন কেন?’ অন্যদিকে, সামাজিকমাধ্যমে ভিকি কৌশল লিখেছেন, ‘পাহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।’

করণ জোহর এক পোস্টে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’

হিনা খান। ছবি: সংগৃহীত সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের ওপর যে আক্রমণ চালাল সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায়বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন।’

জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠাণ্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কী হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’

করণ জোহর। ছবি: সংগৃহীত এক পোস্টে জাহ্নবী কাপুর জানিয়েছেন যে, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। পাহেলগামের ঘটনায় সোনু সুদ, অনুপম খের, রাবিনা ট্যান্ডনসহ আরও অনেকে প্রতিবাদে সরব হয়েছেন।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশ রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর