সালমানের সঙ্গে দেখা করতে চাইলে সন্ধ্যার পর যান: মিকা সিং

আপডেট : ০৩ মে ২০২৫, ১০:০৭ এএম

ভারতের পাঞ্জাবি গায়ক মিকা সিং বহুবারই শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে বন্ধুত্বের গল্প ভাগ করে নিয়েছেন। এবার শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে হাজির হয়ে সালমান প্রসঙ্গে কিছু মজার ও অজানা তথ্য শেয়ার করলেন মিকা।

গায়কের ভাষায়, সালমান খান এমন একজন, যাঁর সঙ্গে দিনের নির্দিষ্ট একটা সময় কথা না বলাই ভালো! ‘দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সালমানকে এড়িয়ে চলাই শ্রেয়। ওই সময় তিনি একেবারেই অন্য জগতে থাকেন। খিটখিটে মেজাজে থাকেন,’—বললেন মিকা।

তবে সন্ধ্যার পর নাকি ভাইজান একদমই বদলে যান। ‘পেটে কিছুটা পড়লে তো মনে হয়, আমি যেন ওর বড় ভাই! এমন মুড তৈরি করেন যে, যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু ২ হোক বা ৪ গ্লাস—ভুললে চলবে না, তিনি সালমান খান! সেটা মাথায় রাখলেই মার খাওয়ার হাত থেকে বাঁচা যায়,’—হাসতে হাসতে যোগ করেন মিকা।

সালমানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণাও করেন তিনি। ‘জনম সমঝা করো’ ছবির সেটে তাঁদের দেখা হয়। তখন সালমান খুব আনন্দের সঙ্গে শুটিং দেখছিলেন, এমনকি এসে সবার সঙ্গে চা-ও পান করেছিলেন। তবে আফসোস, ‘আমার তখন এত বুদ্ধি ছিল না যে ওনার কনট্যাক্ট নম্বরটা রেখে দিতাম বা গিয়ে বলতাম, স্যার, একটা গানের সুযোগ দিন,’—বললেন মিকা।

একটা মজার ঘটনার কথাও শেয়ার করেন তিনি। সালমান যখন তাঁকে গান গাইতে বলেন, তখন মিকার কণ্ঠ থেকে স্বরই বের হচ্ছিল না! বলেন, ‘আমার মনে হয়েছিল, উনি ভেবেছিলেন আমি একটা কার্টুন’!

গায়ক আরও জানান, রাতে হঠাৎ হঠাৎ বন্ধুদের ফোন দেন সালমান খান। সেটা ভোর ৪টেও হতে পারে! ‘‘আমি একবার বালিতে ছিলাম। ভোররাতে ভাইয়ের ফোন এলো—‘হ্যাংওভার’ গানটা গাইতে চাইলেন। নিজেই গেয়ে শোনালেন। আমি তো অবাক! দারুণ গেয়েছেন। এরপর আবার ‘জুম্মা কি রাত’ গান। আমি বলতেই পারলাম না, ভাই আপনি গাইবেন? সাহস হয়নি,’’—মজা করে বলেন মিকা।

এছাড়া মিকা জানালেন, একবার সালমান মিট ব্রোসের সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন। এরপর ওরা ভেবেছিল, বুঝি ওদের সঙ্গে ভাইয়ের দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। বলেন, ‘কিন্তু ওরা জানে না, আমি জানি সালমান ভাই দিনের বেলা কেমন। সন্ধ্যার পরই ওনার কাছে যাওয়াই সঠিক।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর