অনির্বাণ-পরমব্রতর সঙ্গে কাজ না করার ঘোষণা কলকাতার টেকনিশিয়ানদের 

আপডেট : ০২ মে ২০২৫, ০৪:২৫ পিএম

মে দিবসে রীতিমতো উত্তাল হয়ে উঠল কলকাতার টালিগঞ্জ। একদিকে ফেডারেশনের মেগা বৈঠক, অন্যদিকে একইসঙ্গে আর্টিস্ট ফোরামের মিটিং— দু'টি গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে দিনভর তীব্র গুঞ্জন চলচ্চিত্র পাড়ায়। জল্পনা ছিল, পরিচালকদের একটি অংশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ফেডারেশন। ভেতরের সূত্র বলছে, সেই জল্পনাই এবার বাস্তবে রূপ নিতে চলেছে।

যদিও ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে মিটিং পরবর্তী আলোচনায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। একাংশ কলাকুশলীর অভিযোগ, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় ও সুদেষ্ণা রায়ের সঙ্গে কাজ করতে তাঁরা রাজি নন। সূত্রের খবর, বৈঠকে টেকনিশিয়ানদের বড় অংশ এই পরিচালকদের বিরুদ্ধে একত্রে অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিনেতা-পরিচালক অনির্বাণ এবং পরমব্রত— দু’জনেই একইসঙ্গে অভিনয় ও পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ফলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। মিটিংয়ে কিছু কলাকুশলী অভিযোগ করেছেন, ‘আগাম কোনও বার্তা না দিয়েই, যাঁকে খুশি, কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে।’

সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় একটি নতুন প্রজেক্টের শুটিং শুরু করতে গিয়ে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, সেটে কেউ তাঁর সঙ্গে কাজ করতেই রাজি হননি।

এই প্রেক্ষাপটে অনির্বাণ, পরমব্রত ও সুদেষ্ণা— বুধবার এক ভিডিও বার্তায় কলাকুশলীদের উদ্দেশে আবেদন জানান। তাঁদের আহ্বান ছিল, যেন বৃহস্পতিবারের মিটিংয়ে কোনওরকম পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত না নেওয়া হয়। তবে, বৃহস্পতিবারের ফেডারেশন বৈঠকে একাংশ টেকনিশিয়ান বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ না করার স্পষ্ট সিদ্ধান্তের বার্তা দিয়েছেন বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর