প্রকাশ্যে ফার্স্টলুক, ক্রোধে ফেটে পড়ছেন ইরফান!

আপডেট : ২৬ মে ২০২৫, ০২:০৮ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। আসন্ন ঈদুল আজহায় আবারও এই অভিনেতার দেখা মিলছে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।   

রোববার (২৫ মে) প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এই ছবিতে নামভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ।

পোস্টারে দেখা যায়, ক্রোধে ফেটে পড়ছেন ইরফান! এলোমেলো তাঁর চুল। চোখ দুটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। শরীরে তামাটে রঙ। ছিটকে পড়ছে আগুনের ফুলকি। 

ফার্স্টলুক শেয়ার করে সামাজিকমাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আসছে…।’ তাঁকে এমন ভয়ঙ্কর রূপে আগে কখনও দেখেননি তাঁর অনুরাগীরা। পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘পোস্টার অনেক সুন্দর হয়েছে, সিনেমাও অনেকে সুন্দর হবে। ভালোবাসা অবিরাম।’ অন্য একজন লিখেছেন, ‘ভাই পোস্ট দেখে তো ডরাইছি (ভয়)।’ 

আলী’র ফার্স্টলুক পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনুরাগীদের প্রশংসায় আপ্লুত ইরফান। তাঁর ভাষ্য, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে, এত চমৎকার সাড়া পাব ভাবিনি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’

চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে।’ 
 
যোগ করে ইরফান বলেন, ‘বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয়ের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলব খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এই ধরনের চরিত্র বেছে নেবেন। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’

সব ঠিক থাকলে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে আলী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার নিজেই। প্রযোজক হিসেবে রয়েছেন তাজুল ইসলাম। 

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর