‘ব্যাটল অব গলওয়ান’-এ সালমান খানের রক্তাক্ত ফার্স্টলুক

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

বরফে ঢাকা উপত্যকা। নিস্তব্ধ চারপাশ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছেন সালমান খান—রক্তাক্ত কপাল, হাতে মুগুর, চোখে রক্তচক্ষু। এমন ভয়ঙ্কর লুকে দেখা গেল বলিউড সুপারস্টারকে। প্রকাশ পেয়েছে তাঁর নতুন ছবি ‘ব্যাটল অব গলওয়ান’-এর ফার্স্টলুক। গত ৪ জুলাই (শুক্রবার) ছবির পোস্টারটি শেয়ার করা হয় সালমান খানের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায়। দৃশ্য দেখেই শিউরে উঠেছেন ভক্তরা।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, সালমান খান সেনাবাহিনীর পোশাকে। কপাল ফেটে রক্ত ঝরছে, হাতে ভারী মুগুর, যেন কোনো হাই অলটিটিউড যুদ্ধের মধ্যেই তিনি।

চলতি বছরেই সালমানের ছবি ‘সিকান্দার’ মুক্তি পেয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা সফল হয়নি। সেই ব্যর্থতার রেশ কাটিয়ে নতুন উদ্যমে ফিরছেন সালমান। আর তারই শুরু হলো এই ফার্স্টলুক দিয়ে।

ব্যাটল অব গলওয়ান ছবিটি নির্মিত হচ্ছে ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে। সেই সময় গলওয়ান উপত্যকায় ভারতের সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগ নজির সৃষ্টি করেছিল। ছবিতে সালমানকে দেখা যাবে শহীদ কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।

পরিচালনার দায়িত্বে রয়েছেন অপুর্ব লাখিয়া, যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা’-র মতো ছবি বানিয়ে প্রশংসিত হয়েছেন। সংগীত পরিচালনায় থাকছেন হিমেশ রেশমিয়া। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে দেখা যেতে পারে চিত্রাঙ্গদা সিংকে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর