ফেরদৌস ওয়াহিদের ‘সিক্রেট ফাইল’: আসছে গোয়েন্দা সিরিজ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

গান, অভিনয়, উপস্থাপনা—সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা রেখে চলেছেন পপসংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ। সম্প্রতি ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও দেখা যাচ্ছে তাঁকে। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন নতুন একটি নির্মাণ নিয়ে—এবারও চমক!

নতুন যাত্রায় ফেরদৌস ওয়াহিদ নির্মাণ করতে যাচ্ছেন একটি গোয়েন্দা ধারাবাহিক, নাম ‘সিক্রেট ফাইল—আমরা গোয়েন্দা’। শুধু পরিচালনা নয়, এই সিরিজে তিনি অভিনয় করবেন মূল চরিত্রে। তাঁর সঙ্গে থাকবেন কিছু নতুন মুখও, যাঁদের এ সিরিজে প্রথমবার দেখা যাবে।

বর্তমানে চলছে সিরিজটির চিত্রনাট্য লেখার কাজ। বর্ষা শেষে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘গোয়েন্দা গল্পের প্রতি আমার দুর্বলতা বহুদিনের। অনেক আগেই ইচ্ছে ছিল এমন কিছু বানানোর। এবার সময়-সুযোগ হয়েছে, তাই করতে যাচ্ছি।’

‘সিক্রেট ফাইল’-এর প্রথম সিজনে থাকবে ৩৫টি পর্ব। ইতিমধ্যে লোকেশন খোঁজা শুরু হয়েছে।

ফেরদৌস ওয়াহিদের ভাষায়, ‘ভিন্ন ধাঁচের কিছু করার চেষ্টা করছি। দর্শক এই সিরিজে একেবারে অন্যরকম একটা আয়োজন দেখবেন বলে বিশ্বাস।’

এদিকে, ধারাবাহিকের পাশাপাশি ফেরদৌস ওয়াহিদ কাজ করছেন একটি সিনেমার পরিকল্পনায়ও। ‘সন্ধ্যা মায়া’ নামের ওই চলচ্চিত্রে তিনি থাকবেন পরিচালক এবং অভিনেতা—দুই ভূমিকাতেই।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর