১৫ দিনে ‌‘সিতারে জামিন পার’ ছবির ব্যবসা কত?

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

কাজলের ‘মা’ ও বিষ্ণু মাঞ্চুর ‘কন্নপ্পা’ মুক্তির পরও, প্রতিযোগিতা সত্ত্বেও বক্স অফিসে সাফল্য পেয়েছে আমির খানের ‘সিতারে জামিন পার’। এই সাফল্যের জন্য অভিনেতাকে এরইমধ্যে ‘বক্স অফিস কা বাপ’ (বক্স অফিসের বাপ) উপাধিতে ভূষিত করা হয়েছে।

স্যাকনিল্ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৫ দিনে ভারতে সিতারে জামিন পার প্রায় ১৩৭.৮০ কোটি রুপির (নেট) ব্যবসা করেছে।

সিনেমাটি মুক্তির আগে আমির জানিয়েছিলেন, এটি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, শুধু থিয়েটারেই দেখা যাবে।

এদিকে, সম্প্রতি সিতারে জামিন পার-এর সাফল্য উদযাপনে পিভিআর আইনক্স পিকচার্স ও সিনেপোলিসের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে আমির খান নিজেও উপস্থিত ছিলেন। অভিনেতাকে সম্মান জানাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছিলেন চলচ্চিত্র পরিবেশকরা। অনুষ্ঠানে আমিরকে স্মারক উপহার দেওয়া হয় এবং ‘বক্স অফিসের বাপ’ উপাধিতে ভূষিত করা হয়। ছবির গোটা টিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।

২০০৭ সালের সমালোচকদের প্রশংসিত ছবি ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল সিতারে জামিন পার। গত ২০ জুন এটি মুক্তি পায়। যেখানে আমির একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশজন প্রতিবন্ধী ব্যক্তির একটি দলকে বাস্কেটবল শেখান। সিনেমাটিতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি’সুজা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর