চাপা পোশাক পরতে বাধ্য করা হত, চিকিৎসকের কাছেও যেতে পারতাম না: অন্তঃসত্ত্বা প্রসঙ্গে রাধিকা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:০৩ এএম

একদিকে চড়া আলো, ক্যামেরার ঝলকানি, লাইট-সাউন্ড-অ্যাকশন... অন্যদিকে ভেতরে নড়াচড়া করছে এক নতুন প্রাণ। রাধিকা আপ্তে তখন অন্তঃসত্ত্বা। চেহারায় পরিবর্তন, পেট একটু ফোলা, শরীরে ব্যথা। খাবারের খিদেও যেন কিছুতেই থামছে না।

কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানো মানেই ‘পারফেক্ট লুক’। তাই চেহারা বদলানো রাধিকাকে বলা হলো, ‘চাপা পোশাক পরো!’
আর চিকিৎসকের কাছে যাওয়ার কথা বললেই চোখ কুঁচকে উঠতেন প্রযোজক!

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘প্রযোজক মোটেই খুশি হননি খবর পেয়ে। আমি ফুলে গিয়েছিলাম। শরীরে যন্ত্রণা ছিল। সব সময়ে খিদে পেত। তা সত্ত্বেও চাপা পোশাক পরতে বলা হত আমাকে। এমনকি শারীরিক অস্বস্তির সময়ে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।’

এ যেন রূপোলি পর্দার নায়িকার জীবনে বাস্তবের কঠিন চিত্রনাট্য! কিন্তু গল্পে টুইস্ট আসে হলিউডে।

একদিন তিনি তাঁর হলিউড পরিচালককে বললেন, ‘চেহারা একটু বদলে গেছে, খাওয়াদাওয়া বেড়ে গেছে!’

বেবি বাম্প ছবি প্রকাশ করেছিরেন রাধিকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াপরিচালক হেসে উত্তর দিলেন, ‘তাতেই বা সমস্যা কোথায়? তুমি তো মা হতে চলেছো!’ এই কয়েকটা কথায় রাধিকার মনে স্বস্তি এসেছিল।

রাধিকা বলেন, ‘শুধু সামান্য সহযোগিতা, একটু সহানুভূতি, এইটুকুই তো প্রত্যাশা। কাজের জগতে এটুকু মানবিকতা থাকলেই আমরা এগোতে পারি সম্মানের সঙ্গে।’

প্রসঙ্গত, রাধিকা আপ্তে ২০২৪ সালের ১৬ অক্টোবর লন্ডনের বিএফআই ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবারের মতো নিজের বেবি বাম্প প্রকাশ্যে আনেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তিনি জন্ম দেন এক কন্যাসন্তান। তাঁর স্বামী বেনেডিক্ট টেইলর ব্রিটিশ নাগরিক। 

 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর