মা-বাবা হচ্ছেন ক্যাটরিনা-ভিকি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। 

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র দাবি, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, বলা হচ্ছে যে চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে প্রথম সন্তানের মা হবেন তিনি।

এ ছাড়াও বলা হয়েছে, সন্তান জন্মের পর অভিনেত্রী কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন এবং সন্তানকে নিয়েই ব্যস্ত থাকবেন। তবে এখনও এই বিষয়ে ক্যাটরিনা বা ভিকি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বা কিছুই বলেননি।

এদিকে, এই সুখবর প্রকাশ্যে আসা মাত্রই এই তারকা দম্পতির ভক্তরা অধীর আগ্রহে নতুন অতিথির জন্য অপেক্ষা করছেন। সামাজিকমাধ্যমেও ক্যাটরিনা-ভিকিকে নিয়ে ট্রেন্ডিং বাড়ছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের একটি ঐতিহাসিক দুর্গে রাজকীয় রীতিতে বিয়ে সারেন ক্যাটরিনা ও ভিকি। এরপর থেকেই তাঁরা বি-টাউনের ‌‘গোল্ডেন কাপল’ হিসেবে জনপ্রিয়।

এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা। মাতৃত্বের স্বাদ পেলেও সন্তানের নাম কিংবা কোনও ছবি প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা কাইফ। একইভাবে চুপ ছিলেন তাঁর স্বামী, বলিউড তারকা ভিকি কৌশলও। তাই ভক্তদের কৌতূহল দিনে দিনে...
মাসখানেক ধরেই বলিউডে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি। এবার ভক্তদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে সুখবর...
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই অনুরাগীদের আগ্রহ...
প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর