সিনেমার চরিত্র থেকেই ভিকি–ক্যাটের সন্তানের নাম বিহান!

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা। মাতৃত্বের স্বাদ পেলেও সন্তানের নাম কিংবা কোনও ছবি প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা কাইফ। একইভাবে চুপ ছিলেন তাঁর স্বামী, বলিউড তারকা ভিকি কৌশলও। তাই ভক্তদের কৌতূহল দিনে দিনে আরও বেড়েছে।

অবশেষে সব জল্পনার অবসান। কোনও রাখঢাক না রেখেই সামাজিক মাধ্যমে ছেলের নাম জানালেন ভিকি–ক্যাটরিনা। সঙ্গে শেয়ার করলেন খুদের কোমল হাতের একটি ছবি। মুখ না দেখালেও, সেই ছোট্ট হাতেই যেন ভক্তদের মন ভরে গেল।

ক্যাটরিনা জানিয়েছেন, তাঁদের ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল। নামের সঙ্গে বাবার পদবি জুড়ে দিয়েছেন তাঁরা। শুধু নামই নয়, নামের অর্থও জানিয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। ক্যাটরিনার কথায়, ‘বিহান’ শব্দের অর্থ প্রভাত বা সকাল। পোস্টে ভিকি–ক্যাট লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি’।

এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই নামের নেপথ্যে থাকতে পারে ভিকি কৌশলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। সিনেমাতে ভিকি অভিনয় করেছিলেন মেজর বিহান শেরগিলের চরিত্রে। উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পাল্টা অভিযানের গল্প উঠে এসেছিল এই ছবিতে। এই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন ভিকি। তাই পুত্রের নামকরণও সেই ‘বিহান’ নামেই, এমনটাই মনে করছেন অনুরাগীরা।

ভিকি আগেও জানিয়েছিলেন, ‘উরি’ তাঁর জীবনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পুত্রের কী নাম রাখবেন? উত্তরে রহস্য রেখে অভিনেতা বলেছিলেন, ‘খুব শিগগিরই আমি বলব’।

এখন সন্তানের সঙ্গে এক মাসের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। ভিকির কথায়, বাবা হওয়ার অনুভূতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এখনও বাবা হওয়ার আসল অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারেননি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করাও তাঁর কাছে কঠিন। তবে একটি পরিবর্তন তিনি স্পষ্টভাবে টের পাচ্ছেন—এখন বাড়ি ফেরার তাড়া তিনি প্রতি মুহূর্তে অনুভব করেন। মনে করেন, সব সময় পরিবারের সঙ্গে জড়িয়ে থাকাই এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।

ভিকির ভাষায়, প্রতিটি মুহূর্তই নতুন, প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা। ধীরে ধীরে নিজে থেকেই বাবা হওয়ার অনুভূতি বুঝে নিচ্ছেন তিনি। আর সেই নতুন জীবনের প্রথম পরিচয়—বিহান কৌশল, ভিকি–ক্যাটের জীবনের নতুন সকাল।

বলিউডে আনন্দের খবর—মা হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর বাবা হয়েছেন অভিনেতা ভিকি কৌশল। শুক্রবার সকালে মুম্বাইয়ে তাঁদের ঘরে এসেছে নতুন অতিথি—পুত্রসন্তান। একই সঙ্গে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম...
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই অনুরাগীদের আগ্রহ...
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর...
প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর