এবার সন্তান আগমনের সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

মাসখানেক ধরেই বলিউডে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি। এবার ভক্তদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা নিজেরাই।

কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে মন দিয়েছেন ক্যাটরিনা। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই সৃষ্টিকর্তারই শরণাপন্ন এই তারকা দম্পতি।

আজ মঙ্গলবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি সাদাকালো ফ্রেমে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প আগলে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবি হাতে ধরেই পোস্ট তাঁদের। ক্যাপশনে লিখেছেন, ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।’ 

সেই পোস্টের মন্তব্যঘরে ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, নেহা ধুপিয়াসহ একাধিক তারকা।

প্রসঙ্গত, গত জুলাইয়ে ছুটি কাটাতে যাওয়ার আগে ভিকি-ক্যাটরিনার যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন পাপারাজ্জিরা, সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা ডানা মেলে। এবার নিজেরাই সুখবরটি জানালেন।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ক্যাটরিনার ডেলিভারি ডেট দিয়েছে চিকিৎসক। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি এই তারকা দম্পতি।

এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা। মাতৃত্বের স্বাদ পেলেও সন্তানের নাম কিংবা কোনও ছবি প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা কাইফ। একইভাবে চুপ ছিলেন তাঁর স্বামী, বলিউড তারকা ভিকি কৌশলও। তাই ভক্তদের কৌতূহল দিনে দিনে...
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই অনুরাগীদের আগ্রহ...
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর...
প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর