এবার শাহরুখকে ‘খোঁচা’ কঙ্গনার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

অভিনেত্রী কঙ্গনা রনৌত আর বিতর্ক যেন বরাবরই একে-অপরের সমার্থক! তিনি কথা বলবেন, সেখানে বিতর্ক হবে না—এমনটা ভক্তরাও হয়তো কল্পনা করেন না! সেটা হোক বলিউড কিংবা রাজনীতির ময়দান, সবখানেই এই সাংসদ-নায়িকা ‘রণং দেহি’। এবার নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে কিং খানকে খোঁচা দিয়ে বসলেন বলিউড কুইন!

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে নিজের জীবনসংগ্রামের তুলনা টেনে ফের বেফাঁস মন্তব্য করলেন তিনি। 

এই বিজেপি সাংসদ-অভিনেত্রী বলেন, ‌‘আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার সিনেইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে। আপনারা শাহরুখ খানের কথা বলেন, ও-তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার গ্রাম ভামলার নামও বোধহয় এর আগে কেউ শোনেননি।’ 

এখানেই অবশ্য থামেননি কঙ্গনা। তিনি আরও বলেন, ‘হয়তো অনেকেই আমার কথায় একমত হবেন না, কারণ আমি মারাত্মক সৎ। আর সেটা শুধু অন্য মানুষদের সঙ্গে নয়। আমি নিজেও নিজের কাছে সৎ।’ 

অতীতে বলিউডের দুই সুপারস্টার খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন কঙ্গনা রনৌত। শোনা যায়, শাহরুখের ‘জিরো’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেন। কিন্তু কেন? 

এ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘‘একসময় আমি তাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রিতে দশ বছর অনেক কঠিন সময়ের মধ্যদিয়ে গিয়েছি। আমাকে বলা হয়েছিল, আইটেম নম্বর কিংবা কমেডি দৃশ্যে অভিনয়ের জন্য আমি যথাযথ নই। তাই কাজ না পেয়ে যখন আমি নিজের পথে হেঁটে ‘তনু ওয়েডস মনু’, ‘মনিকর্ণিকা’, ‘কুইন’র মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। এই ইন্ডাস্ট্রিতে একজন নারী হয়ে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছি। কাজেই অন্যের বিপরীতে অভিনয় করতে যাব কেন? কিংবা দুটি দৃশ্যে মুখ দেখানোর জন্য আইটেম নম্বরেই-বা পারফর্ম করব কেন? এসবের কোনো মূল্য আছে?’’

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর