একযুগ পর ফিরছে ‘ডাকঘর’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

ডাকঘর নাটকের একটি দৃশ্য। ছবি: পালাকার

দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নাট্যাঙ্গন মুখর করে রেখেছে নাট্যদল ‌‘পালাকার’। নানা বিষয়-বৈচিত্র্যে নিরীক্ষাধর্মী নাটক তাঁদেরকে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। এবার একযুগেরও বেশি সময় পর মঞ্চে ফিরছে দলটির প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’। চলতি সপ্তাহে ৩টি প্রদর্শনীর মধ্যদিয়ে নাটকটির শততম মঞ্চায়ন উদযাপিত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ডাকঘর নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।

ডাকঘর নাটকের দৈর্ঘ্য ১ ঘণ্টা ২০ মিনিট। গল্পে দেখা যাবে, শরতে প্রাণের উৎসবে মেতেছে ছেলের দল। এর মাঝেই গগন হরকরার গানে উদাসী সুর বাজে, সঙ্গে বাজে মাধবদত্তের হৃদয়। কবিরাজের চেষ্টা মাধবের হৃদয়কে বাঁধতে পারে না। মুক্তপ্রাণের কলরবকে সঙ্গী করে হাজির হয় ঠাকুরদা। বদ্ধ প্রাণের প্রতি বড় বিরূপ আচরণ তার। ঠাকুরদা চলে গেলে মাধবের প্রাণ প্রতিষ্ঠা পায় পাখিরূপে। আর এই প্রাণ পাখির রূপান্তরই অমল। স্বপ্নচারী অমলের মুক্ত হওয়ার আকুতি অসীম। মাধবের ভেতরের রুদ্ধ অমল মুক্তির প্রতীক্ষায় কখনও কাঁদে, কখনও গল্পের ঝুলি সাজায়।

অমল আর মাধবের মাঝে কখনও জমে ওঠে খুনসুটি, আবার কখনও দুজনের রূপান্তর ঘটে দুই সত্তায়—যার একজন নিরেট বাস্তববাদী আর অন্যজন সওয়ার হতে চায় কল্পনার ঘোড়ার পিঠে। তারপর স্বপ্নবিলাসী ঠাকুরদা দইওয়ালা, প্রহরী, আবার কখনো ফকির হয়ে এসে সহস্র স্বপ্নের ফসল বুনে চলে অমলের সরল মনের জমিনে। কখনও অমল স্বপ্ন দেখে, আবার কখনও স্বপ্নে ভাসিয়ে দেয় ঠাকুরদাকে। এ খেলা জমতে থাকে শেষাবধি।

পালাকার নাট্যদলের ফেসবুক পেজে জুড়ে দেওয়া লিংক থেকে নাটকটির টিকিট সংরক্ষণ করা যাবে। এ ছাড়াও মঞ্চায়নের আগে শিল্পকলা একাডেমির প্রধান ফটক সংলগ্ন কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী শর্মী, ফরহাদ লিমন, সুমন, আশিক, শুভ, নাহিদা শারমীন, নাহরিন, ইকতারুল, তুহিন, সেতু, শাহজাহান, পিটার, রবিন ও আমিনুর রহমান মুকুল। মঞ্চ পরিকল্পনা করেছেন আমিনুর রহমান মুকুল। আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, কোরিওগ্রাফিতে সুমি ডরথী রোজারিও এবং বেশভূষা পরিকল্পনায় রয়েছেন নাহিদা শারমিন ও চারু পিন্টু।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর