জেদ্দার ডায়েরি

সালমানের সামনে এসে পড়ল ছোট্ট ছেলে, তারপর...

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

এই তো সেদিন সালমান খানকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। নিজের জীবন যখন ঝুঁকির মুখে, ঠিক সেই সময় এক কিশোরের প্রাণরক্ষা করেন সালমান।

বাচ্চাটির হার্টে ছিল ফুটো। সেই অস্ত্রোপচার করতে প্রয়োজনীয় সমস্ত খরচ বহন করে সালমানের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। শিশুদের প্রতি সালমানের এমন ভালোবাসা ও অবদান অজস্র। এগুলো যে মেকি নয়, তার চাক্ষুষ হলাম জেদ্দায় চলা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে।

১১ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় উৎসবে আসবেন সালমান। নিরাপত্তারক্ষী আর বাউন্সার তটস্থ। সালমান যখন প্রবেশ করলেন, রাস্তায় যেন কেউ ঘেঁষতে না পারে তা নিয়ে তাঁদের ব্যস্ততার শেষ নেই। ঠিক সেই মুহূর্তেই ১০–১১ বছর বয়সী এক বাচ্চা চলে আসে সামনে। ব্যস, এক মুহূর্তেই থেমে যান ভাইজান এবং আদর করেন। মা কাছে এগিয়ে এলে তাঁর সঙ্গেও কথা বলে বাচ্চাকে তাঁর হাতে তুলে দেন। প্রবেশপথের সংক্ষিপ্ত সে যাত্রায় আরও এক শিশুকে ভালোবাসায় কোলে তুলে নিয়েছিলেন এই বলিউড সুপারস্টার।

২০১৬ সালে বিশ্ব শিশু দিবসে ছবিটি টুইট করেছিলেন সালমান

পত্রিকায় পড়া অজস্র উদারতার কথা আরও একবার চোখের সামনে যেন হাজির হলো! এর বাইরেও সালমান ছিলেন একেবারে নিজের মেজাজে। তাকালেন, হাসলেন, ভক্তদের দিলেন সালাম।

এদিন সালমান দর্শকদের সামনে ‘ইন কনভার্সেশন’ অনুষ্ঠানে অংশ নেন। একই সময়ে আয়োজনে উপস্থিত হন হলিউড অভিনেতা জনি ডেপ।

সালমান খান উৎসব আয়োজনে পরেছিলেন নেভি নীল রঙের স্যুট, তার সঙ্গে মানানসই শার্ট। অন্যদিকে, জনি ডেপ হাজির হন ধূসর স্যুট ও গাঢ় রঙের শার্টে, গলায় স্কার্ফ জড়িয়ে তৈরি করেন নিজস্ব স্টাইল। দুজনের এমন উপস্থিতিতে লোহিত সাগরের তীরে যেন তারকাখচিত এক আলাদা আবহ তৈরি হয়।

উৎসবে সালমান খানের ব্যস্ততা এখানেই শেষ হয়নি। তিনি মঞ্চে উঠে অভিনেতা ইদ্রিস এলবাকে রেড সি অনারি অ্যাওয়ার্ড প্রদান করেন। এলবাকে স্বাগত জানাতে সালমানের আন্তরিকতা ছিল দেখার মতো।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর