দিপু দাস হত্যাকাণ্ড নিয়ে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের পোস্ট

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিভৎসতায় আঁতকে উঠেছিল সারা বাংলাদেশ। বিষয়টি নজরে এসেছে আন্তর্জাতিক মহলেও। এমন বর্বরোচিত ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

দিপু চন্দ্র দাসের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার ‘ধাড়াক’ অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দিপু চন্দ্র দাস’ শিরোনামে একটি নোট শেয়ার করেন।

নিজের পোস্টে ঘটনাটিকে অমানবিক প্রকাশ্য সহিংসতা উল্লেখ করে জাহ্নবী লেখেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা বর্বরোচিত। এটি একটি হত্যাকাণ্ড এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি তার অমানবিক প্রকাশ্য গণপিটুনি সম্পর্কে না জানেন, তবে এটি সম্পর্কে পড়ুন, ভিডিওগুলো দেখুন, প্রশ্ন তুলুন। এবং এই সবকিছুর পরেও যদি আপনার মনে কোনো ক্ষোভের সৃষ্টি না হয়, তবে ঠিক এই ধরনের ভণ্ডামিই আমাদের অজান্তেই আমাদের ধ্বংস করে দেবে।’

শেষাংশে তিনি আরও লেখেন, ‘সাম্প্রদায়িক বৈষম্য এবং চরমপন্থা যে কোনো রূপেই হোক না কেন—আমরা তার শিকার হই বা হোতা, আমাদের মনুষ্যত্ব ভুলে যাওয়ার আগেই এর প্রতিবাদ করা এবং নিন্দা জানানো প্রয়োজন। আমরা দাবার এমন সব ঘুঁটি যারা বিশ্বাস করি যে আমরা একটি অদৃশ্য রেখার দুই পাশে বাস করছি। এটি উপলব্ধি করুন। এবং নিজেকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করুন যাতে আপনি সেইসব নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারেন যারা এই সাম্প্রদায়িক হানাহানিতে ক্রমাগত প্রাণ হারাচ্ছেন এবং আতঙ্কিত হচ্ছেন।’

১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার এক পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর