দুর্ঘটনার কবলে অক্ষয়ের গাড়িবহর, অটোচালকের অবস্থা গুরুতর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

মুম্বাইয়ের জুহু এলাকায় মাঝরাতে ঘটে যাওয়া এক দুর্ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বেশ আলোচনা। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের একটি গাড়ি এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। তবে বড় স্বস্তির বিষয় হলো—অভিনেতা বা তাঁর পরিবারের কেউই এতে ক্ষতিগ্রস্ত হননি।

সোমবার গভীর রাতে জুহুর মুক্তেশ্বর রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি প্রথমে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। উল্টে যায় একটি গাড়ি।

ঘটনার সময় বিদেশ সফর শেষে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী অভিনেত্রী টুইঙ্কাল খান্না। তবে তাঁদের ব্যক্তিগত গাড়িটি এই দুর্ঘটনার আওতার বাইরে ছিল এবং তাঁরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় অটোরিকশার চালক বেশ গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্সিডিজ গাড়িটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
সাম্প্রতিক সময়ে ‘হেরা ফেরি ৩’ ঘিরে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে মতবিরোধ ছিল ব্যাপক আলোচনায়। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রযোজক অক্ষয়। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরেও হঠাৎ সিনেমাটি...
কয়েকদিন ধরেই বলিউডের আলোচনায় অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ফাটল ধরেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বে। মূলত ‘হেরা ফেরি ৩’ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমাটি থেকে পরেশ হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই...
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর