ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক, হঠাৎ কী হলো অভিনেতার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। সেখানে তাঁকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটতে। এরপর থেকেই রীতিমতো উদ্বিগ্ন অভিনেতার ভক্তরা। অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা নিজেই প্রকাশ্যে আনলেন এই বলিউড তারকা। জানালেন, তিনি বাম হাঁটুর চোটে ভুগছেন এবং বর্তমানে বিশ্রামে আছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের সেই অনুষ্ঠানে ক্রাচে ভর দিয়ে হাঁটেন হৃতিক। চিত্রসাংবাদিক যোগেন শাহ সামাজিকমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, বেশ লো-প্রোফাইলে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন হৃতিক। ক্যাজুয়াল পোশাকে, সাবধানে এক পা-এক পা ফেলে এগোচ্ছিলেন তিনি। এই দৃশ্য দেখে অনুরাগীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন, সামাজিকমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এবার ইনস্টাগ্রামে রসিকতায় ভরা এক দীর্ঘ পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরলেন হৃতিক। তিনি লেখেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুদিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’

পোস্টে হৃতিক আরও একটি মজার ঘটনা জানান। তিনি বলেন, ‘‘কখনও কখনও আমার জিভ কোনো শব্দ বলতে চায় না। একদিন শুটিং সেটে ‘ডিনার’ শব্দটা বলতেই পারছিলাম না। অথচ সংলাপ ছিল। কিন্তু আমার জিভ তখন ডিনার বন্ধ করে দিয়েছে। ফলে বারবার সবাইকে ‘লাঞ্চ’র দাওয়াত দিয়ে যাচ্ছিলাম। সৌভাগ্যবশত, লাঞ্চ তখনও অন ছিল।’’

এই পরিস্থিতিতে তাঁর সহকারী দল যেভাবে তাঁকে সাহায্য করে, সে কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অভিনেতা।

হৃতিককে সবশেষ দেখা গেছে যশরাজ ফিল্মসের ওয়ার ২-এ, যা গত বছর মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোশানস’-এও ছিলেন। বর্তমানে তাঁর পরবর্তী বড় প্রজেক্ট ‘কৃষ ৪’, যা দিয়ে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর