মরু শহরে উৎসব

‘দ্য স্টেশন’-এর ফ্রেমে পর্দা উঠছে দোহা ফিল্ম ফেস্টের

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯ নভেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হবে নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইসহাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তা)।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নারীদের পরিচালিত একটি পেট্রলপাম্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সংঘাতের মধ্যেও সেখানে জ্বালানি নিতে আসা নারীদের কথোপকথন, পারস্পরিক সম্পর্ক ও সাময়িক স্বস্তির মুহূর্ত উঠে এসেছে গল্পে। কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত সিনেমাটির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নারী ও যুদ্ধের বাস্তবতা নতুন করে সামনে আসবে।

এবারের উৎসবে চারটি প্রধান প্রতিযোগিতা বিভাগ থাকছে—আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য, আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য, আজিয়াল এবং ‘মেড ইন কাতার’। শেষের বিভাগটিতে নির্বাচিত হয়েছে আটটি সিনেমা। ব্যক্তিগত সংকট, পারিবারিক সম্পর্ক, সাংস্কৃতিক স্মৃতি, অতিপ্রাকৃত ঘটনা ও কল্পনার জগৎ নিয়ে নির্মিত এসব চলচ্চিত্র কাতারের স্থানীয় নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরবে। বিভাগটির বিচারক প্যানেলে রয়েছেন কাতারের নির্মাতা আল জোহারা আল থানি, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা ইউমনা মারওয়ান এবং ফিলিস্তিনি-বেলজিয়ান নির্মাতা ও প্রযোজক নাঈল খলেইফি।

আলোচিত চার সিনেমা: কনভারসেশন উইথ দ্য সি, আ গার্ল আননোন, বারদি, থার্টিন ইন গাজা

আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে চারটি সিনেমা—‘ইন কনভারসেশন উইথ দ্য সি’, ‘আ গার্ল আননোন’, ‘ইন বারদি’ ও ‘থার্টিন ইন গাজা’। ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘ইন কনভারসেশন উইথ দ্য সি’ জেরুজালেমের এক বাবার ছেলেকে ঘিরে সত্য অনুসন্ধানের গল্প। চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’ নব্বইয়ের দশকের চীনে জন্মের পর পরিত্যক্ত এক মেয়ের তিনটি পরিবার ও তিনটি নামের মধ্যে বেড়ে ওঠার কাহিনি। মরক্কোর নির্মাতা তালা হাদিদের ‘ইন বারদি’তে উঠে এসেছে দেশটির কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন এবং ঐতিহ্যবাহী অশ্বারোহী সংস্কৃতি। অন্যদিকে, ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’ যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত শিবিরে বেড়ে ওঠা ১৩ বছর বয়সী এক কিশোরীর জীবনসংগ্রাম তুলে ধরে।

উৎসবের গালা ও বিশেষ প্রদর্শনীতেও থাকছে আলোচিত সব সিনেমা। এর মধ্যে রয়েছে জেমস গ্রের থ্রিলার ‘পেপার টাইগার’, লেবাননের দুই বোনের দুঃসাহসিক অভিযান নিয়ে রামি কোদেইহের ‘ফিউরিস’ এবং ফিলিস্তিনি-আমেরিকান বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের জীবন ও উত্তরাধিকার নিয়ে প্রামাণ্যচিত্র ‘এডওয়ার্ড সাঈদ: বিটুইন ওয়ার্ল্ডস’। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে চিকিৎসাসেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী চিকিৎসকদের অভিজ্ঞতা তুলে ধরবে ‘লাইফ সাপোর্ট’।

উৎসবের ফাইল ছবি কাতারের চলচ্চিত্রশিল্পের বিকাশ, নতুন নির্মাতাদের সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক সিনেমার সঙ্গে আঞ্চলিক গল্পের সংযোগ স্থাপনই উৎসবটির অন্যতম লক্ষ্য। ১৯ থেকে ২৭ নভেম্বরের এই আয়োজনে প্রতিযোগিতার চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে গালা স্ক্রিনিং, বিশেষ প্রদর্শনী ও তরুণ দর্শকদের জন্য আজিয়াল কর্মসূচি।

জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় একমঞ্চে হাজির হচ্ছেন নগরবাউল’র জেমস ও আর্ক’র হাসান। ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই...
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
ভালোবাসা কি শুধু মুখে বললেই প্রকাশ পায়? নাকি নির্ঘুম রাত আর কাজে মন না বসার মধ্যেও লুকিয়ে থাকে মনের গোপন অনুভূতি? এমনই এক আবেগের গল্প নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম ও কোনাল।...
২২ গজে পাকিস্তান মানে তাদের চিরচেনা সবুজ জার্সি। কিন্তু লাহোরে আজ ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সি পড়ে মাঠে নেমেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আচমকা কেন এমন সিদ্ধান্ত? পাকিস্তান কী তবে তাদের...
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 
গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর