প্রথম দক্ষিণী সিনেমা হিসেবে বাংলাদেশে বিজয়ের ‘লিও’

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৮ পিএম

প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘লিও’। নির্মাতা লোকেশ কানাগরাজের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। সিনেমাটি ঢাকায় মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ‌‘লিও অফিসিয়াল’।

বিজয়ের বাংলাদেশি ভক্তরা এই ঘোষণায় বেশ উচ্ছ্বসিত। অনেকে সেই পোস্টের মন্তব্য ঘরে শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনেতাকে। এ সিনেমায় বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন তৃষা। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান প্রমুখ।

অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি এগিয়েছে পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় তাঁকে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে-শান্তিতে ভালোই কাটে তাঁর সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

ধারণা করা হচ্ছে ‘পাঠান’, ‘কিসিকা ভাই কিসিকি জান’ ও ‘জওয়ান’-এর মতো এ ছবিও আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা অনন্য মামুনের একটি পোস্ট সেদিকেই ইঙ্গিত দেয়। তবে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‌‌‘লিও’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। এর আগে আজ ট্রেলার প্রকাশ পাবে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর