বাংলায় এল ‘পুষ্পা-২’র ‘স্বামী’ গান

আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:০২ পিএম

আগেই জানা গিয়েছিল, ‘পুষ্পা’ আল্লু কথা বলবে বাংলায়। হ্যাঁ, বাংলায় ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আর সে কারণে এবার ‘টি-সিরিজ বাংলা’ প্রকাশ করল তাদের স্বামী গানের বাংলা সংস্করণ।

বুধবার (২৯ মে) সকালে এটি অবমুক্ত হয়েছে। এতে নাচের নতুন কায়দায় হাজির হলেন পুষ্পা-শ্রীভল্লি অর্থাৎ আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা

এর কথাগুলো এমন—‘আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী’। এটি লিখেছেন কলকাতার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর সেই গানেই পুষ্পা-শ্রীভল্লি হয়ে নতুন নাচের কায়দা শেখালেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। 

পুষ্পা: দ্য রাইজ সিনেমা মুক্তির আগেই তার গান তুমুল জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে ‘তেরি ঝলক আশরফি, শ্রীভল্লি…’ যেমন আছে, তেমনই আছে ‘স্বামী’ গান। এই গানে রাশমিকার নাচ তুমুল ভাইরাল হয়েছিল।

এবারের গান ‘কাপল সং’ হলেও তাতে ‘স্বামী’ শব্দের প্রাধান্য রয়েছে। আর নতুন সুরে নাচের নতুন স্টেপ করেছেন আল্লু-রাশমিকা। যা তাঁদের শিখিয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য। ছবির ট্যাইটেল ট্র্যাকটির বাংলা ভার্সন গেয়েছিলেন তিমির বিশ্বাস। আর ‘কাপল সং’ গেয়েছেন বাঙালির প্রিয় শ্রেয়া ঘোষাল।

২০২১ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আগামী ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে সুকুমার পরিচালিত পুষ্পা দ্য রুলস। 

ভারতের বিনোদন জগতের সমীকরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। একটা সময় সর্বোচ্চ পারিশ্রমিক মানেই ছিল বলিউডের তিন খান কিংবা অক্ষয় কুমারের আধিপত্য। দক্ষিণ ভারতে সেই সিংহাসন ছিল রজনীকান্তের দখলে। কিন্তু...
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে...
হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত...
ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর