‘পুষ্পা’ আল্লুর সংলাপ লুফে নিলেন ক্রিকেটার ওয়ার্নার

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৪১ পিএম

মুক্তির পরপরই হইচই ফেলে দিয়েছিল দক্ষিণী ছবি ‌‌‘পুষ্পা’। অ্যাকশনধর্মী এ ছবির সংলাপ এখনও দর্শকের মুখে মুখে ফেরে। এবার আল্লু অর্জুন অভিনীত চরিত্রটির সঙ্গে নাম জড়াল অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। সম্প্রতি একটি ম্যাট্রেস ব্রান্ডের বিজ্ঞাপনে দেখা গেল, পুষ্পার কায়দায় সংলাপ বলছেন তিনি! 

সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। আর এই বিজ্ঞাপনটি দেখে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী তারকা আল্লু।

ওই বিজ্ঞাপনে ভাঙা ভাঙা হিন্দিতে ক্রিকেটারের মুখে ‘ফায়ার হ্যায় ম্যায়’ সংলাপটি শুনে উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। কেউ বলছেন, ‌‘ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার।’ কারও মতে, ‘ডেভিড অর্ধ ভারতীয় এবং অর্ধ অস্ট্রেলিয়ান।’ আবার একজনের কথায়, ‘সব সময়ের জন্য তিনি পুষ্পা। মাঝেমাঝে অস্ট্রেলীয় ক্রিকেটার।’

ইনস্টাগ্রামে শেয়ার করা ওয়ার্নারের ওই বিজ্ঞাপনের ভিডিও দেখে কমেন্ট বক্সে হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন আল্লু। সঙ্গে জুড়ে দিয়েছেন আগুন ও থাম্বস আপের ইমোজি। অভিনেতার মন্তব্য ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় অনরাগীদের মাঝে। আর আল্লুর প্রতিক্রিয়ায় ক্রিকেটার লিখেছেন, ‘কী মজার! আপনিই সেরা।’

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল গোটা বিশ্বের দর্শকের। এমনকি এর মাধ্যমেই সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেতা। ভারতের বক্স অফিসে সাড়ে তিনশ’ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল ছবিটি। 

এই ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’। আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এটি।

ভারতের বিনোদন জগতের সমীকরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। একটা সময় সর্বোচ্চ পারিশ্রমিক মানেই ছিল বলিউডের তিন খান কিংবা অক্ষয় কুমারের আধিপত্য। দক্ষিণ ভারতে সেই সিংহাসন ছিল রজনীকান্তের দখলে। কিন্তু...
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে...
হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত...
ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর