আসছে মিস আয়ারল্যান্ড’খ্যাত প্রিয়তীর বই

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তী আয়ারল্যান্ডপ্রবাসী। সেখানেই থিতু। বেড়েছে আরও ব্যস্ততা। কখনো সামাজিক উদ্যোগ, কখনো ফটোশুট, কখনো অভিনয়—তার ওপর নিয়মিত চলছে লেখালেখিও। আর সেই লেখালেখির ধারাবাহিকতায় আসছে তাঁর নতুন বই।

নাম ‘ভাঙনের ভাষা ভাঙন থেকে বিকাশ’। আত্মজৈবনিক নন-ফিকশন ঘরানার এই বইয়ে প্রিয়তী তুলে ধরেছেন মাতৃত্বের পর নারীর জীবনে ঘটে যাওয়া বদলে যাওয়ার গল্প—শুধু আবেগ নয়, বাস্তবতার কাঁটা-ছেঁড়া দিকগুলোও। মাতৃত্বকালীন সহায়তার অভাব, দায়িত্ব ভাগ না হওয়ার চাপ, পরিবার ও সমাজের না-বোঝা মনোভাব, শারীরিক যন্ত্রণা, মানসিক ভাঙন, সবকিছুই এসেছে খোলামেলা ভাষায়। পোস্টপার্টাম ডিপ্রেশন প্রসঙ্গও বইয়ের গুরুত্বপূর্ণ জায়গা।

গর্ভাবস্থায় প্রিয়তী কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন। ছবি: ফেসবুক থেকে নেওয়াএই বইতে মাতৃত্বকে ‘ব্যক্তিগত দুর্বলতা’ হিসেবে দেখার যে পুরোনো দৃষ্টিভঙ্গি, সেটার বিরুদ্ধেই সরাসরি কথা বলেছেন প্রিয়তী। তাঁর বার্তা, মাতৃত্ব শুধুই মায়ের একার বিষয় নয়; পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব। একই সঙ্গে মায়েদের নীরব ভাঙনের পেছনে লুকিয়ে থাকা কারণগুলোকে সামনে আনতেই বইটির চেষ্টা।

বইয়ের প্রচ্ছদবই প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রিয়তী বলেন, “মায়েদের কষ্টকে ‘স্বাভাবিক’ বা ‘ব্যক্তিগত দুর্বলতা’ বলে এড়িয়ে যাই আমরা। এই বই লিখেছি সেই জায়গাটা বদলাতে। এখানে মাতৃত্বকে রোমান্টিসাইজ করিনি—বাস্তব অভিজ্ঞতা, অদেখা শারীরিক যন্ত্রণা, দায়িত্ব ভাগ না হওয়ার সত্য কথাই বলেছি।’’

উল্লেখ্য, মাকসুদা আক্তার প্রিয়তী ইতিমধ্যে পাঁচটি বই লিখেছেন। তাঁর লেখার প্রধান বিষয় নারী-অভিজ্ঞতা, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক কাঠামো। নতুন বই ‘ভাঙনের ভাষা ভাঙন থেকে বিকাশ’ সেই ধারারই সাম্প্রতিক সংযোজন। প্রিয়তী জানান, প্রিন্ট ও ই–বুক—দুটো ফরম্যাটেই আসবে বইটি।

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর