তারকাদের উচ্ছ্বাস

‘মেসির গোলের পর হসপিটালে রাখেনি আমাকে’, ‘দুর্দান্ত একটি রাত...’

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।

মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে জিকো-সালাহদের বিপক্ষে মাঠে নেমে ৩-২ গোলে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন মেসি-আলভারেজরা। টানটান উত্তেজনার সেই ম্যাচ দেখে চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি ও তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়! সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পেনাল্টি মিসের পর মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে মুগ্ধ অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‌‘এটাই মেসি, এটাই আর্জেন্টিনা।’ অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন!’

পায়ে চোট নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এরইমধ্যে তাঁর পায়ে প্লাস্টার করতে হয়েছে। এ অবস্থায় হুইলচেয়ারে বসা একটি ছবি পোস্ট করে এই নায়িকা লেখেন, ‌‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ 

মেসি গোল দেওয়ার পর নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে পরীর! ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে মেসি গোল দেওয়ার পর নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে পরীর, ফিরেছেন বাসায়! রসিকতা করে অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখেনি আমাকে!’

মজা করে পপতারকা মিলা লিখেছেন, ‌‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনই আর্জেন্টিনাকে ডাকলাম অমনি জিতে গেল আর্জেন্টিনা!’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘খুব ভয় পাইছিরে! তবে মিশর দুর্দান্ত খেলেছে।’

গ্যালারিতে বসে মেসিদের খেলা উপভোগ করলেন নাঈম-নাদিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা সরাসরি উপভোগ করেছেন তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। প্রিয় দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত তাঁরা।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা হতাশা ছুঁয়ে গিয়েছিল অভিনেত্রী কেয়া পায়েলকে। আকাশি-সাদা জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করে তখন তিনি লেখেন, ‌‘জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।’ তবে আলবিসেলেস্তেদের মুখেই ছিল শেষ হাসি! অন্য একটি পোস্টে তিনি বলেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে!’ সঙ্গে ছোট্ট একটি ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আর্জেন্টিনা।’ 
 
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে মিশর-আর্জেন্টিনার ম্যাচ শেষে বিতর্কের মুখে পড়েছে রেফারির একাধিক সিদ্ধান্ত। সমালোচনার শিকার হচ্ছে ফিফা। শোবিজ তারকাদের অনেকে সেই বিষয়টিও তুলে ধরেছেন।

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘যদি ডি-বক্সের বাইরে ফাউলের ​​জন্য মিশরের গোলটি ভিএআর-এ যাচাই করা হয়ে থাকে, তাহলে এত আপিলের পরেও ডি-বক্সের ভেতরে মো সালাহর ফাউলটি কেন ভিএআর-এ যাচাই করা হয়নি? (এটা এক আসল প্রশ্ন), এখানে নিয়মটা কী?’

ব্রাজিল জার্সি গায়ে হিমি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্রাজিল ফ্যান অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লেখেন, ‌‘আর্জেন্টিনা (বাদ), ফিফান্টিনা (সঠিক)।’ 

এবারের বিশ্বকাপের বিতর্কিত রেফারিংয়ের বিষয়গুলো তুলে ধরে নির্মাতা ভিকি জাহেদ লেখেন, ‌‘ভাইয়ারা তোমাদের জন্য খুব মায়া লাগে, খুব কষ্ট হয়! এতোকিছুর পরও তোমরা যে কেন এখনও খেলা দেখো সেটা ভেবে বড়ই তাজ্জব হয়ে যাই! আরেকটা কথা, খেলা দেখার আগে সেই খেলার নিয়ম-কানুন জেনে দেখা ভালো। এতে পাবলিক প্লেসে নিজের অজ্ঞতা প্রকাশিত হয় না!’

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর