চেহারায় শিশুভাব না থাকায় সিনেমা থেকে বাদ!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

লেখক হুমায়ুন আজাদের ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সোহেল রানা বয়াতি। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন নবাগত অভিনেত্রী রাজ রিপা। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটির কাস্টিং থেকে বাদ পড়লেন তিনি। কারণ, চেহারায় শিশুভাব না থাকা! ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ রিপা।

২০২১ সালে জন্মদিনের উপহার হিসেবে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। খবরের শিরোনাম হয়েছিলেন হুমায়ুন আজাদের উপন্যাসের নায়িকা হচ্ছেন বলে। এত আয়োজনের পরও কেন এই বাদ পড়া? জানতে চাইলে রাজ রিপা বললেন, ‘‘এ সিনেমায় যখন চুক্তিবদ্ধ হয়েছিলাম, তখন মাত্রই জাজ মাল্টিমিডিয়ার একটি ছবির কাজ শেষ করেছি। এ চরিত্রের মতো সেই সিনেমাটির নামও ‘ময়না’। পরপর একই নামের দুটি চরিত্রে অভিনয় করাটা একটু বেমানান লাগে!’

জানালেন, হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে সোহেল রানা বয়াতি যে সিনেমাটি নির্মাণ করছেন, তার জন্য অল্পবয়সী (নবম/দশম শ্রেণি পড়ুয়া) কোনো নায়িকা মানানসই। এই ক্ষেত্রে রিপার চেহারা ঠিক খাটছে না। অভিনেত্রী বললেন, ‘তখন আমার বয়স কম ছিল। এখন স্ক্রিন টেস্টে ম্যাচিউরড একটা ভাব চলে আসে। আগে কথাও বলতাম বাচ্চাদের মতো। শিশুভাবটা ছিল আমার মধ্যে। এখন আর তেমনটা নেই। যে কারণে ভেবেছি থাক তাহলে, সিনেমাটি না করি। আমার এই কথায় সম্মতি দিয়েছেন বয়াতি ভাইও।’

আর্থিক কোনো বিষয় জড়িত কি না, জানতে চাইলে রিপা বললেন, ‘না, সে ধরনের কোনো কিছু নেই। চুক্তি হয়েছিল, আবার সেই চুক্তি বাতিলও হয়েছে। প্রযোজক সংক্রান্ত কোনো ঝামেলা থাকতে পারে, সেটা আমি জানি না। বয়াতি ভাই ভালো বলতে পারবেন। আসলে ওই চরিত্রের জন্য যে চেহারা বা বয়সের নায়িকা দরকার, তার সঙ্গে আমার মিলছে না।’

সোহেল রানা বয়াতি। ছবি: ফেসবুক চেহারায় বাচ্চা ভাব নেই, এটাই কি বাদ পড়ার একমাত্র কারণ? জানতে চাইলে নির্মাতা বয়াতি বলেন, ‘রিপা তো এর আগেও একই নামের একটি চরিত্র করেছেন। এছাড়া উপন্যাসটি যারা পড়েছেন, তাঁরা সবাই হুমায়ুন আজাদের ‘ময়না’ চরিত্রটির কথা জানেন। এই চরিত্রে তেমনই একজন মেয়ে দরকার। এটি আমার ড্রিম প্রজেক্ট, যেনতেন ভাবে শেষ করতে পারি না। এই চরিত্রটি যিনি করবেন, তার মধ্যে ময়নার যে আদর্শ-সরলতা সেটি থাকতে হবে। অন্যকিছু নয়, চেহারার ইনোসেন্সই প্রধান কারণ।’

এখন তাহলে চরিত্রটি কে করবেন? সোহেল রানা বয়াতি বললেন, ‘‘সে জন্য আমরা নতুন একজনকে দেখছি। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। এ বছরই আমার ‘নয়া মানুষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরপরই এই সিনেমা নিয়ে কাজ করব। টেকনিক্যাল টিমের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে।’’

প্রসঙ্গত, অভিনেত্রী রাজ রিপা বর্তমানে বেশকিছু সিনেমার চিত্রনাট্য পড়ছেন। চূড়ান্ত হওয়ার পরই সুখবর দেবেন বলে জানালেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর ‘ময়না’ ও ‘মুক্তি’ নামের দুটি ছবি। প্রথমটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ, দ্বিতীয়টি আসছে ইফতেখার চৌধুরীর নির্মাণে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর