বিচ্ছেদপত্রে যে ৪ কারণ দেখিয়ে রাজকে তালাক দিলেন পরী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

অবশেষে শরিফুল রাজ ও পরী মণির পথ দু'দিকেই চলে গেল। বিচ্ছেদের কাগজ জারি করলেন খোদ পরীই। যেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন তিনি।

গত মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁদের বিচ্ছেদ অবধারিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছিলেন পরীর ঘনিষ্ঠজনরা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রাজকে জড়িয়ে মন্তব্য করেছিলেন নায়িকা। তবে পরী কারণ হিসেবে সেগুলো উল্লেখ করেননি বিচ্ছেদপত্রে।

সেখানে ৪টি কারণ উল্লেখ করেছেন—১. মনের অমিল হওয়া, ২. বনিবনা না হওয়া, ৩. খোঁজ না নেওয়া ও ৪. মানসিক অশান্তি। এই কারণগুলোর জন্য বিচ্ছেদ আইনের ১৮ নং কলাম অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান পরী মণি।

এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ দেন পরী মণি। সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তাঁর রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। তখন স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না।
প্রসঙ্গত, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর