রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরী মণি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম

বিচ্ছেদের পথে হাঁটলেন ঢাকাই চিত্রনায়িকা পরী মণি। এবার অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। সেই তালাকের একটি কপি ইনডিপেনডেন্ট ডিজিটালের হাতে এসেছে।

জানা যায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী মণি। 

এরপর মঙ্গলবার দিবাগত রাতে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরী মণি। যদিও এই স্ট্যাটাস কিছুক্ষণ পরই মুছে ফেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই স্ট্যাটাসে পরী লিখেছিলেন, ‘ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম—কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর