‘অন্তর্জাল ২’ আসছে, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছিল এর স্পেশাল শো। সেখানে অভিনয়শিল্পীদের সঙ্গে ‌সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি জানালেন, সিনেমাটির সিক্যুয়েল অর্থাৎ ‌‘অন্তর্জাল ২’ আসছে।

‘অন্তর্জাল ২’ আসবে কি না জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী বললেন, ‘‘দীপংকর দার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আমরা শিগগিরই ‌‘অন্তর্জাল ২’ নিয়ে কাজ করবো।’’

তিন তরুণ প্রোগ্রামারের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াইয়ের সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটি গতকাল নিয়ে ৭ বার দেখেছেন বলে জানালেন জুনাইদ আহমেদ পলক। বললেন, ‘এটা একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের যারা তরুণ আর্টিস্টরা একসাথে টিমওয়ার্ক করেছে, পাশাপাশি আমাদের দীপংকর দীপন খুব চমৎকার কাজ করেছেন। দর্শকরা সিনেমাটি খুবই উপভোগ করবে।’  

অন্তর্জাল সিনেমার শিল্পীদের সঙ্গে সপরিবারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমেদ পলক। ছবি: ফেসবুক থেকে নেওয়াতরুণ গ্রোগ্রামার লুমিন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিশাদ কিংবা রোবোটিকস প্রকৌশলী প্রিয়ম—এমন চরিত্রগুলো পর্দায় তুলে এনেছেন নির্মাতা দীপংকর দীপন। সিনেমাটি নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী আরও বললেন, ‘আমাদের কর্মসংস্থান থেকে বিনোদন সবকিছুই এখন ইন্টারনেটের ওপর নির্ভরশীল। কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কতটা ঝুঁকি আছে, এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট যে একটা ভালো পেশা হতে পারে সেটা আমাদের তরুণদের কাছে তুলে ধরার জন্য এই সিনেমা খুবই ভালো একটি ভূমিকা রাখবে। ২০৪১ সাল পর্যন্ত আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেখানেও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নেতৃত্ব দেবে। বাংলাদেশের তরুণ-তরুণীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারাবিশ্বের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করতে হবে। সেক্ষেত্রে এই চলচ্চিত্রটি ভালো ভূমিকা রাখবে আমাদের তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করতে।’

প্রসঙ্গত, আমেরিকা ও কানাডার ১৫০ থিয়েটারে এবং দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‌‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তা দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গল্প ও শিল্পীদের অভিনয়...
সামাজিকমাধ্যমে প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন শোবিজ তারকারা। ‘ডিপ ফেক’ ছবি কিংবা ভিডিও বিড়ম্বনা ছাড়াও তাঁদের ঘিরে নানা সময়ে নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এবার এসব বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর—নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর