শুভ জন্মদিন

কনসার্টে গাইতে গিয়ে নায়ক হয়েছিলেন জাফর ইকবাল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

সংগীত কিংবা চলচ্চিত্র—দুই জগতেই ছিল তাঁর মুগ্ধকর বিচরণ। যেমন স্টাইলিশ তেমন অভিমানী। ছিলেন আবেগপ্রবণ ও বোহেমিয়ান। কথাগুলো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক জাফর ইকবাল প্রসঙ্গে। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তাঁর পদচারণা। সংগীতশিল্পী-অভিনেতা ছাড়াও জাফর ইকবাল ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। আজ এই গায়ক-অভিনেতা-মুক্তিযোদ্ধার জন্মদিন, বেঁচে থাকলে তিনি ৭৩ বছরে পা রাখতেন।

ফ্যাশন আর স্টাইল সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে ছিলেন জাফর ইকবাল। যে কারণে ভক্ত ও সহকর্মীদের চোখে তিনি ‌ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃত। অভিনয়ের পাশাপাশি চমৎকার গান গাইতেন এই অভিনেতা। বেশকিছু ছবিতে তিনি গায়কের চরিত্রে অভিনয়ও করেছেন। কেউ কেউ তাঁকে বাংলাদেশের এলভিস প্রিসলি বলেও অভিহিত করেন।
 
গানের অনুষ্ঠানে গাইছেন জাফর ইকবাল। ছবি: সংগৃহীত১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম জাফর ইকবালের। বাড়িতে ছিল গানবাজনার প্রচলন। তাঁর বোন শাহানাজ রহমতুল্লাহ একজন সুপরিচিত কণ্ঠশিল্পী। বড় ভাই আনোয়ার পারভেজও নামকরা শিল্পী। জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবেই পরিচিতি পান। ছিল নিজের ব্যান্ডদল। ১৯৬৬ সালে তিনি গড়ে তুলেছিলেন নিজেদের একটি ব্যান্ড। নাম ‌‘র‌্যাম্বলিং স্টোন’। প্রতি শনি ও রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গান গাইতেন তাঁরা। কোনো এক কনসার্টে গান গাইতে গিয়েই নির্মাতা খান আতাউর রহমানের নজরে পড়েন জাফর ইকবাল। সেখান থেকেই শুরু! ১৯৭০ সালে খান আতাউর নির্মাণ করেন ‘আপন পর’। এ চলচ্চিত্রেই চিত্রনায়িকা কবরীর বিপরীতে নায়ক হিসেবে অভিষেক ঘটে জাফর ইকবালের।

১৯৮৪ সালে নায়করাজ রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরও’ গানে কণ্ঠ দিয়েছিলেন জাফর ইকবাল। তখন গানটি ছিল তরুণ প্রজন্মের মুখে মুখে। চলচ্চিত্রের পাশাপাশি মৌলিক গানেও সরব ছিলেন জাফর ইকবাল। নিজের গাওয়া গানগুলো নিয়ে ‘কেন তুমি কাঁদালে’ নামে একটি একক অ্যালবাম বের করেছিলেন। তাঁর নিজের গাওয়া ‘সুখে থেকো ও আমার নন্দিনী’, ‘যেভাবেই বাঁচি বেঁচে তো আছি’, ‘শেষ করো না শুরুতেই খেলা’, ‘বিদেশ থেকে দেশে আইলে’ গানগুলো এখনো শ্রোতাপ্রিয়।

সিনেমার দৃশ্যে ববিতা-জাফর ইকবাল। ছবি: সংগৃহীতকথিত আছে—‘সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী’ গানটি চিত্রনায়িকা ববিতার জন্যই গেয়েছিলেন জাফর ইকবাল। ছড়িয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়েই জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন বলে জোর গুঞ্জন উঠেছিল।

সব মিলিয়ে ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন জাফর ইকবাল। তাঁর অভিনীত ‘ভাই বন্ধু’, ‘চোরের বউ’, ‘অবদান’, ‘সাধারণ মেয়ে’, ‘একই অঙ্গে এত রূপ’, ‘ফকির মজনুশাহ’, ‘দিনের পর দিন’, ‘বেদ্বীন’, ‘অংশীদার’, ‘মেঘবিজলী বাদল’, ‘সাত রাজার ধন’, ‘আশীর্বাদ’, ‘নয়নের আলো’, ‘গৃহলক্ষ্মী’, ‘ওগো বিদেশিনী’, ‘প্রেমিক’, ‘নবাব’, ‘সিআইডি’, ‘মর্যাদা’, ‘সন্ধি’ ইত্যাদি চলচ্চিত্র ছিল সুপারহিট। ক্যারিয়ারের গ্রাফ যখন আকাশচুম্বী তখন পাকস্থলি ও কিডনি জটিলতায় আক্রান্ত হন জাফর ইকবাল। ১৯৯২ সালে ৮ জানুয়ারি মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর