‘সরি, একজন খেলোয়াড় তামিম ইকবাল’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

নানা নাটকীয়তার পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওই জল্পনা-কল্পনার মূল কারণ সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে জায়াগা পাওয়া-না পাওয়া নিয়ে। অবশেষে ঘোষিত স্কোয়াডে ঠাঁই পাননি দেশসেরা এই ওপেনার। ফলে সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। পক্ষে-বিপক্ষে চলে নানা যুক্তি-তর্ক। এমন শোরগোলের মাঝে তামিমের পক্ষে মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করে চলচ্চিত্রের এই তারকা লিখেছেন, ‌‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো, আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই, মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মত রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

চিত্রনায়কের এই পোস্টের মন্তব্য ঘরে নানাজন নান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাইজান সেরা কথা বলছেন, আমরা সবাই বাংলাদেশ।’ আবার কেউ লিখেছেন, ‘যথাযথ বলেছেন।’

তামিম ইকবালকে নিয়ে দেওয়া ওমর সানীর স্ট্যাটাস। ছবি: ফেসবুক/ওমর সানীসামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ওমর সানী। বিভিন্ন সময়েই বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এই কথা বলতে গিয়ে কটাক্ষের শিকারও কম হননি। তাই নায়ক ওই স্ট্যাটাসের মন্তব্য ঘরে ছুঁড়ে দিয়েছেন বার্তা। লিখেছেন, ‘কাউকে উদ্দেশ্য করে আমার এই পোস্ট নয়, সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ আছে, কারণ আমরা সবাই একটা বাংলাদেশ।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী। লিখেছিলেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।’

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর