প্রকাশ্যে ট্রেলার, ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম

চলতি মাসেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। আগামী ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এনএফডিসি তাদের ফেসবুক পেজে ভারতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

মুক্তি উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয়েছে ট্রেলার। সেখানেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে গত ৩১ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

১ মিনিট ৪৬ মিনিট দৈর্ঘ্যের প্রকাশিত ট্রেলারে দেখা যায়, বঙ্গবন্ধুর কৈশোরকাল থেকে স্বাধীনতা আন্দোলনের দাবিতে উত্তাল বাংলাদেশের চিত্র। যেখানে স্বাধীনতা আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। উঠে এসেছে বায়ান্নোর ভাষা আন্দোলনের চিত্রও। মুজিব বলছেন, ‌‘বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা।’ কিংবা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের (৪৫-৬৫ বয়সের) ‍চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। ট্রেলারে তাঁর কণ্ঠে শোনা যায়, ‘কালবৈশাখী ঝড়, কীর্তিনাশা বন্যা আর ক্ষেপা বিপ্লবীরে কেউ থামাতে পারে না।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর