ঈদ ছাড়াই আসবে শাকিবের ‘দরদ’

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম

গতকাল (৮ অক্টোবর) ‘দরদ’ ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। জানালেন, আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন। এখন সেভাবেই চলছে প্রস্তুতি।

চুক্তির দিনেই জানা গেল, বিগ বাজেটের এই ছবি ঈদ ছাড়াই পর্দায় আসবে। প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন শাকিব খান। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেলুগুতে একযোগে মুক্তি দেওয়া হবে বলে জানান অনন্য মামুন। 

আগামী বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এটি আসবে। অনন্য মামুন বলেন, ‘‘মুম্বাইয়ের প্রযোজক ও পরিবেশকরা শাকিব ভাই সম্পর্কে অবগত। তাঁরা জানেন, তিনি দুই বাংলার সুপারস্টার। তাঁর হিউজ ফ্যান ফলোয়ার্স। এ কারণে তাঁকে নিয়ে আমরা বড় আয়োজনে কাজ করতে যাচ্ছি। শাকিব ভাই আমাদের প্রতিটি ক্ষেত্রে তাঁর দিক থেকে সহযোগিতা করছেন। এমনকি তিনি আরও দুই সপ্তাহ আগে থেকে ‘দরদ’-এ তাঁকে যে লুকে দেখা যাবে, সেই লুক সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।’’

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর