দশমীতে পূজা দিলেন সুখবর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম

চলছে শারদীয় দুর্গা উৎসব। আর দশমীর দিনেই সুখবর দিলেন ঢালিউড নায়িকা পূজা চেরী। জানালেন, ‘দরদিয়া’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তিনি অভিনয় করবেন আদর আজাদের বিপরীতে।

রোববার (২২ অক্টোবর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এর আগে এই জুটির প্রথম কাজ ‘নাকফুল’ সিনেমা। যা এখনও মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করছেন আলোক হাসান। তাদের আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এর কাজ এখনও চলছে। এর মধ্যেই একই পরিচালকের ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।

পূজা চেরী। ছবি: র‌্যাফ ক্লিক/ফেসবুক থেকে নেওয়াপূজা চেরী বলেন, ‘প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে।’

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ‘লিপস্টিক’ সিনেমার কাজ প্রায় শেষ দিকে। এরপরই ‘দরদিয়া’র কাজ শুরু হবে। শুরুতে সিনেমার শিল্পী-কলাকুশলী নির্বাচনের কাজ হবে শুরু হবে। আর আগামী বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে শুটিং।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর