অভিনয়ের জন্য ২৪ ঘণ্টা না খেয়ে ছিলেন আরিফিন শুভ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম

পর্দায় চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে নানা রকম চেষ্টার কোনো কমতি রাখেন না অভিনয়শিল্পীরা। ঢালিউডে বরাবরাই এমনটা প্রমাণ দিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি করতে গিয়ে একটি দৃশ্যের জন্য ৯ মাস পরিশ্রম করে তিনি সিক্স প্যাক বানিয়ে বসেছিলেন। সিনেমার জন্য এমন পাগলামীর গল্প আরও আছে। এবার যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার জন্য তিন বছর পরিশ্রম করেছেন আরিফিন শুভ। 

গত ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির পর সেই পরিশ্রমের ফলাফল হাতেনাতে পাচ্ছেন এই অভিনেতা। দেশজুড়ে চলছে তাঁর বন্দনা। ‘মুজিব’ সিনেমায় তাঁর অভিনয় দেখে হল থেকে বের হয়ে কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় দেখা গেছে, বঙ্গবন্ধু হতে শুটিংয়ের সময় আরিফিন শুভর দাঁতে চারটি ডেনচার পরানো হয়েছিল। শুধু তাই না, প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে তাঁকে। অনশনের একটি দৃশ্য সঠিকভাবে করতে নায়ক না খেয়ে ছিলেন ২৪ ঘণ্টা। 

শুটিং সেটে পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘মুজিব’ সিনেমার জন্য নিজের এমন আরও অনেক পরিশ্রমের গল্প সেই ভিডিওতে শেয়ার করেছেন আরিফিন শুভ। ক্যাপশনে অভিনেতা বলেন, ‌‘‘৫৫ বছরের গল্প যেমন একটা তিন ঘণ্টার সিনেমায় দেখানো অসম্ভব। তেমনি একটা কাজের জন্য ৩ বছরের যে মেহনত, সেটা ছোট একটা ভিডিওতে ব্যক্ত করা যায় না। তবুও ‘মুজিব’ সিনেমায় আমার চেষ্টার সামান্য কিছু অংশ।’’

এই পোস্টে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আরিফিন শুভ। তাঁর এই ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। 

এদিকে, বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। আগামী ২৭ অক্টোবর সেখানকার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষ্যে মুক্তির আগেই গতকাল মুম্বাই পৌঁছেন তিনি। সেখানে ছবির প্রদর্শনীতে থাকাসহ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শুভ। 

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতার ছোটবেলার চরিত্রটি করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন দেশের জনপ্রিয় শতাধিক অভিনয়শিল্পী।

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর