বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে সিনেমার টিম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম

এক দশক আগের পরিকল্পনা। অবশেষে সেটি আলোর মুখ দেখতে যাচ্ছে। বলা হচ্ছে, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’র কথা। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি। আর এর প্রচারণার অংশ হিসেবে চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে ‘কাজল রেখা’ টিম। এমনটাই জানালেন এর নির্মাতা।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি ‍ও সিনেমাটির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হব। আমাদের সঙ্গে ইরেশ যাকেরও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’ 

চলমান বিশ্বকাপে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর