সামনে এলো শাকিব-সোনালের ‘দরদ’ লুক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পিএম

সাম্প্রতিক বছরে বিভিন্ন লুকে ভক্তদের চমক দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তিনি যুক্ত হয়েছেন অনন্য মামুনের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ। এতে শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। শুক্রবার (২৭ অক্টোবর) ভারতের বেনারসে শুরু হয়েছে শুটিং। এদিনই সামনে এলো সিনেমাটিতে শাকিব-সোনালের লুক।

বাংলাদেশে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের তরফে প্রকাশিত এই লুকে একেবারেই অন্যরকম হয়ে ধরা দিয়েছেন শাকিব। যেখানে তাঁর পরনে টি-শার্টের ওপর ক্যাজুয়াল শার্ট ও গলায় লকেট। চুলগুলো উষ্কখুষ্ক। হালকা কালার। আর বাঙালি সাজে ধরা দিয়েছেন সোনাল। পরনে তাঁর শাড়ি! লুকটি প্রকাশের পর ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই নায়ক-নায়িকা।

মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে শাকিব-সোনাল। ছবি: অনন্য মামুন/ফেসবুক

এদিকে, শুটিং শুরুর আগে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাকিব-সোনাল। সেখানে এই রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। শাকিব বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। আমি মনে করি এটা একটা ইউনিক গল্পের সিনেমা হতে যাচ্ছে। ভারতের সঙ্গে এই কোলাবোরেশন আশা করছি ভালো হবে।’

তবে সিনেমাটির নাম নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। কারণ, বাংলা সংস্করণের নাম রাখা হয়েছে ‘দরদ’, আর হিন্দি সংস্করণ হলো ‘দার্দ’। নেটিজেনদের মতে, দুটি শব্দের আভিধানিক অর্থ ভিন্ন। ‘দার্দ’ অর্থ—কষ্ট, অন্যদিকে ‘দরদ’ মানে ‘মায়া’। এসব নিয়েই তর্ক-বিতর্কের দানা বেঁধেছে।

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর