‘আমি স্পোর্টসম্যান, জিমও করি তাই র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিলাম’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:০১ এএম

জায়েদ খান মানেই যেন বাড়তি আগ্রহ। আর নায়কও যেন দর্শকদের চান বাড়তি কিছু দিতে। এর আগেও বারংবার গেয়েছেন ‘ওরে নীল দরিয়া’ গানটি। কথা বলেও আলোচনা-সমালোচনায় থেকেছেন। এবার আর বললেন না কিছু; একেবারে করে দেখালেন। 

প্রথমবারের মতো বিচারকের আসনে বসেছিলেন এই চলচ্চিত্র নেতা-অভিনেতা। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ সিজন ৩-এর ফাইনাল রাউন্ডে তিনি দায়িত্ব পেয়েছিলেন সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করার। আর এ মঞ্চে গিয়েই অন্যদের অনুপ্রাণিত করতে দিলেন সাইড ডিগবাজি। দৌড়ে গিয়ে দু’হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি এবং সফলভাবে নাচটাও সেরেছেন।

বলাই বাহুল্য, নায়কের এমন ‘কীর্তি’ ভাইরাল হতে সময় লাগেনি। চোখের নিমিষে ছড়িয়ে পড়েছে নারী ভক্তদের ‘নয়নমণি’ জায়েদের এ ভিডিওটি।

বরাবরের মতো এবারও ইতিবাচক জায়েদ। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘‘আমি তো স্পোর্টসম্যান। এছাড়া জিমও করি। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই। প্রায় ৬ মাস পর এমন একটা ডিগবাজি দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা আমারই ‌‘অন্তর জ্বালা’ সিনেমার একটি গান।’’

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত ‌চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। এ সিনেমায় জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন চিত্রনায়িকা পরী মণি। সিনেমাটিতে ‘ছোট ছোট কিছু আশা/ জমেছে এ মনে/ চুপি চুপি ভালোবাসা/ এসেছে জীবনে’ কথার এই শিরোনাম সংগীতে কণ্ঠ দেন এস আই টুটুল ও ন্যান্সি।

জায়েদ জানান, ব্যস্ততার মাঝেই নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করেন। শরীরটা ঝরঝরে রাখার চেষ্টা করেন। আর তারই ফল দেখা গেল এদিনের অনুষ্ঠানে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর