পরী মণি আমার মেজ বোন: অপু বিশ্বাস

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সখ্য পরী মণির। নানাভাবে একে অপরের পাশে থেকেছেন। এবার নতুনভাবে নিজেদের চেনালেন অপু বিশ্বাস। পাশাপাশি তমা মির্জা ও পূজা চেরীরও নতুন পরিচয় তুলে ধরলেন এ নায়িকা। 

বললেন তারা চার বোন। তিনি মনে করেন, চলচ্চিত্র একটি পরিবার। আর এখানে সবাই আপন; অল্প কিছু মানুষ ব্যতীত। 

গতকাল (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রিহার্সেলে পূজাকে পাশে অপু বিশ্বাস বলেন, ‘পরী মণি আমার মেজ বোন, তমা মির্জা সেজ ও পূজা চেরী ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়, ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝে মাঝে কিছু বিষয় বুঝে উঠতে পারে না। ওই সময় ওরা আমাকে ফোন করে জানতে চায়।’ 

পূজা ও অপু। ছবি_ সংগৃহীতএ সময় পাশে থাকা পূজা চেরী বলেন, ‘আমি অপু দির ছোট বোন। প্রথমবারের মতো আমরা একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ। আর আমি মনে করি, ঢালিউড কুইন একজনই। তিনি হচ্ছেন অপু বিশ্বাস।’ 
পূজার কথা শেষ হতেই তাকেও প্রশংসায় ভাসান অপু।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। এই নায়কের সঙ্গে চিত্রনায়িকা পূজার নাম জড়িয়েও সম্পর্কের খবর রটেছিল। এসব নিয়ে নানা আলোচনার পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল পূজা ও অপুকে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর