যেভাবে রেনু থেকে রোজিনা হলেন তিনি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী রওশন আরা রোজিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁর হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজীবন সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে এই অভিনেত্রী তাঁর নাম বদলে যাওয়ার প্রসঙ্গ অবতারণা করেছেন। বক্তব্যে তিনি বললেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর জন্ম না হলে বাংলাদেশ হতো না। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। এ অনুষ্ঠানে আমি মুক্তিযুদ্ধের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বঙ্গবন্ধু দেশের শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্র বিকাশে এফডিসি প্রতিষ্ঠাসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। ফলে আমরা চলচ্চিত্র ও নাট্যকর্মী হবার অনুপ্রেরণা পেয়েছি। আমি রাজবাড়ির গোয়ালন্দের রেনু আজ আপনাদের সবার পরিচিত রোজিনা হতে পেরেছি।’

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে প্রথমবার অভিনেত্রী হিসেবে রোজিনাকে দেখতে পেয়েছিলেন দর্শকরা। এরপর এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ঘটে। তখন অভিনেত্রীর নাম পরিবর্তন করে রাখা হয় রোজিনা। এক সাক্ষাৎকারে রেনু থেকে রোজিনা হয়ে ওঠার গল্প শুনিয়েছিলেন তিনি। 

বলেছিলেন, ‘‘‘রাজমহল’ সিনেমায় একক অভিনেত্রী হিসেবে আমার রুপালি পর্দায় অভিষেক ঘটে। তখন রেণু নামেই অভিনয় করেছিলাম। পরে ‘মিন্টু আমার নাম’ ছবিতে অভিনয়ের সময়ে মহিউদ্দিন স্যার আমার নাম দিলেন রোজিনা। এর মধ্যে ‘আয়না’ নামে আরেকটি সিনেমা করছিলাম মশিউর সাহেবের। সেখানে আমার নাম দেওয়া হয়েছে শায়লা। তখন আমার কিছু বলার ছিল না। পরে ‘মিন্টু আমার নাম’ সিনেমার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো, আমার নাম রোজিনা। সিনেমার গল্পের চরিত্রের নামও রাখা হল রোজিনা। যেন পপুলার হয়। পরে মহড়া চলল। তারপর থেকে রোজিনা নামেই পরিচিতি পেলাম।’’

রাজবাড়ীর গোয়ালন্দের মেয়ে রোজিনা। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি প্রবল টান। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই একসময় মাকে নানা বাড়ি বেড়ানোর কথা বলে পালিয়ে ঢাকায় চলে এসেছিলেন। বাকিটা ইতিহাস। তিনি হয়ে উঠেছেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে তিন শ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু দেশেই নয়; ভারত-শ্রীলঙ্কার চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।

আজীবন সম্মাননা প্রাপ্তির অনুষ্ঠানে রোজিনা বলেন, ‘আমার এই দীর্ঘ চলচ্চিত্র জীবনের পথচলায় যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, আমার প্রযোজক, পরিচালক, শিল্পী-কলাকুশলী, সাংবাদিক, সর্বোপরি আমার দর্শকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমি আমার এই পুরস্কার তাঁদের সকলকে উৎসর্গ করছি।’ 

এ অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জানোয়ার’, ‘রাজমহল’, ‘মাটির মানুষ’, ‘চম্পা চামেলী’, ‘আনারকলি’, ‘শাহী দরবার’, ‘সুলতানা ডাকু’, ‘কসাই’ প্রভৃতি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর